শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজে সুবিধা করতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে ১৯ রান করা মাহমুদুল্লাহ দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ, করেন মাত্র ১২ রান। দলের সংগ্রহ বড় না হওয়ার পেছনে শেষ দিকে মাহমুদুল্লাহর দ্রুত রান তুলতে না পারাকেও দায়ী করেছেন অনেকে। সেই রাগই বুঝি আজ ঝাড়তে চাইলেন অভিজ্ঞ এ ক্রিকেটার!
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম চার
দিনের ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে মাহমুদুল্লাহ আজ ব্যাট চালালেন টি-টোয়েন্টি
মেজাজে। দলের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট পতনের পর নেমে মাত্র ৭০ বলে
সেঞ্চুরি করেছেন রিয়াদ। অভিজ্ঞ এ
ব্যাটসম্যানের ঠিক ১০০ রানের ইনিংসটিতে
ছিল ৮টি চার ও ৫টি ছক্কার মার।
এদিকে, এদিন সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণাঞ্চলের আরও দুই সিনিয়র, শাহরিয়ার
নাফিস ও শামছুর রহমানও। ওপেনিংয়ে নেমে ২৫১ বল খেলে ১২ চারে ১১১ রান করেন
বাঁহাতি নাফিস। আর শামছুর রহমান ২২২ বল খেলে ১১ চারে করেছেন ১০৯ রান।
এই তিন সেঞ্চুরিতে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। যাতে উত্তরাঞ্চলের সামনে দাঁড়ায় ৪৫৪ রানের বিশাল টার্গেট।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে বিনা উইকেটে ২২ রান তুলে আজ তৃতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। ১৫ রানে অপরাজিত আছেন মিজানুর রহমান। অপর ওপেনার রনি তালুকদার আছেন ৭ রান নিয়ে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত