শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫১ এএম
বিশ্বকাপের পর বিভিন্ন কারণে নিয়মিত ছিলেন না জাতীয় দলে। ক্রিকেটে ফিরে বঙ্গবন্ধু বিপিএল ও পাকিস্তান সফরে রান পেলেও স্ট্রাইকরেট ছিল নগণ্য। যে কারণে হজম করতে হয়েছে তীব্র সমালোচনা। তবে বিসিএলে দুর্দান্ত এক ত্রিশতক হাঁকিয়েই তামিম বন্ধ করেছেন সমালোচকদের মুখ।
হঠাৎই পাল্টে ফেললেন দৃশ্যপট। উল্টো র্যাঙ্কিংয়ে সুসংবাদ পেলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে ৫২ গড়ে ১০৪ রান করেছেন তামিম। তাতে সমালোচকদের মন জিততে না পারলেও এতে র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশি ওপেনারের। তবে তৃতীয়টি
বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো আরও কিছু দেখাতে পারতেন তামিম।
পাকিস্তান সিরিজের আগে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে ছিলেন ড্যাশিং ওপেনার। দুই ম্যাচে ১০৪ রান করার পর ১১ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ টাইগার ওপেনার। নিউজিল্যান্ড-ভারত সিরিজের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। তবে এতে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন শ্রেয়াস আয়ার।
৬৩ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন ভারতীয় এই ক্রিকেটার। পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা লোকেশ রাহুল চার ধাপ এগিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ের উঠে বসেছেন দুই নম্বরে। এদিকে, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি আছেন আগের নয় নম্বর অবস্থানেই। তবে, যথারীতি এক নম্বর অবস্থানেই আছেন পাকিস্তানী অধিনায়ক বাবর আজম।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত