শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:৫০ এএম
পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। চির প্রতিদ্বন্দ্বী হলেও আজ সেমিফাইনালের ম্যাচে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতার ছিটেফোঁটাও করতে পারেনি পাকিস্তানি যুবারা। উল্টো ভারতের কাছে হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানেই।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনালের লক্ষ্যে নেমে দু’শোও ছুঁতে পারেনি পাকিস্তান। ভারতীয় যুবাদের পেস তোপে গুটিয়ে যায় মাত্র ১৭২ রানেই। জবাব দিতে নেমে সব উইকেট অক্ষত রেখেই ভারত ১৭৬ রান তুলে ফেলে ৮৮ বল হাতে রেখেই।
ইনিংসে ছক্কা মেরে দলের জয়ের সঙ্গে সঙ্গে নিজের সেঞ্চুরিও নিশ্চিত করেন ওপেনার যশসভি জাসওয়াল। ১১৩ বল খেলে আটটি চার ও চারটি ছক্কায় ১০৫ রান করে হন ম্যাচ সেরাও। সঙ্গে নয় চারে ৫৯ করে অপরাজিত থাকেন দিভ্যানশ সাক্সেনা।
এর আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নেমে টস জিতে আগে ব্যাটিং নিয়েই যেন ভুল করে বসে পাকিস্তান। যে ভুলের খেসারৎ হেরেই দিতে হয়।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় পাক যুবারা। দলীয় ৯ রানে সাজঘরে ফেরেন দলের তারকা ওপেনার মোহাম্মদ হুরাইরা। ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে শুরুর এই ধাক্কা পরে আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।
যদিও তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন আরেক ওপেনার হায়দার আলী ও চারে নামা অধিনায়ক রোহাইল নাজির। দুজনেই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। প্রথমজন আউট হন ৫৬ রানে, আর পরেরজন ফেরেন ৬২ রান করে।
মূলত এই দুজন ছাড়া এদিন তিন অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র একজন। মোহাম্মদ হারিস, তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে তার ব্যাট থেকে। যাতে শেষ পর্যন্ত ৪৩.১ ওভারেই গুটিয়ে যায় পাকিস্তান।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়ে ত্রাস ছড়ান পেসার সুশান্ত মিশ্র। এছাড়া কার্তিক ত্যাগী ও রবি বিষ্ণু ২টি করে উইকেট লাভ করেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত