শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
বার্সেলোনা প্রাণ ভোমরা লিওনেল মেসির সঙ্গে ক্লাবটির ক্রীড়া পরিচালক এরিক আবিদালের দ্বন্দ্ব এখন স্প্যানিশ ফুটবলের ‘হট টপিক’। আর এই দ্বন্দ্বের সুযোগ নিতে চাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি। শোনা যাচ্ছে, বার্সেলোনা থেকে মেসিকে ভাগিয়ে নিতে চাইছে ইংলিশ ক্লাবটি।
লিওনেল মেসির ‘কিংবদন্তি’ হয়ে ওঠার সূত্রপাত যার অধীনে, সেই পেপ গার্দিওলা কয়েক মৌসুম ধরেই আছেন ম্যানসিটির কোচের দায়িত্বে। ফলে অন্য ক্লাবগুলোর চেয়ে ম্যানসিটির পক্ষে মেসিকে রাজি করানোটা বেশ সহজই হবে তার জন্য।
এদিকে, আর্জেন্টাইন খুদে জাদুকরের চুক্তির বিষয়টিও উদ্বুদ্ধ করছে ম্যান সিটিকে। সর্বশেষ চুক্তিতে উল্লেখ আছে, মেসি চাইলে যে কোনও মৌসুম শেষে ফ্রি-তে ক্লাব ছাড়তে পারবেন।
মেসি-আবিদালের দ্বন্দ্ব মূলত আর্নেস্তা ভালভার্দেকে নিয়েই। সদ্য সাবেক হয়ে যাওয়া বার্সেলোনা কোচের সমালোচনা করতে গিয়ে সেখানে মেসিদেরও সমালোচনা করে বসেন আবিদাল। ভালভার্দে কোচ থাকাকালীন কিছু ফুটবলার প্রত্যাশামতো পারফর্ম করেননি বলে মন্তব্য আবিদালের। এমনকি, ড্রেসিংরুমের পরিবেশ ভালো ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এই মন্তব্যের ঘণ্টা দেড়েক পর নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষোভের বিস্ফোরণ ঘটান মেসি। ড্রেসিংরুমে ঝামেলা পাকানো এবং পারফর্ম না করা ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করতে বলেন মেসি। তা না করা হলে দলের সবাইকে কলঙ্কিত করা হয়েছে বলে যুক্তি দাঁড় করান আর্জেন্টাইন সুপারস্টার।
এদিকে, অনেক আগে থেকেই মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কথা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু ছয়বারের বিশ্বসেরা ফুটবলার বারবারই বিষয়টি এড়িয়ে গেছেন।
সব মিলিয়ে আর্জেন্টিনা অধিনায়ককে দলে ভেড়াতে নাকি ভেতরে ভেতরে চেষ্টাও শুরু করে দিয়েছে পেপ গার্দিওলার দল। অনেকে মনে করছেন, আবিদালের মন্তব্যের প্রেক্ষিতে মেসি যেভাবে অসন্তোষ প্রকাশ করলেন, তার পর মেসির পক্ষে থেকে বার্সা ছাড়ার ঘোষণা এলে সেটা মোটেও বিস্ময়কর কিছু হবে না।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত