ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিড়া প্রতিবেদক    ১০:০৪ পিএম, ২০২০-০২-০৬    317


ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ

জিতলেই ইতিহাস, এমন সমীকরণ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই ইতিহাসই রচনা করল টাইগার যুবারা। কিউই যুবাদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ, যেখানে অপেক্ষায় ভারত।

আজ বৃহস্পতিবার ফাইনালে ওঠার ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের অনবদ্য শতকে ৩৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৪.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে তুলে ফেলে প্রয়োজনীয় রানের চেয়ে তিন রান বেশি, ২১৫ রান।   

অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নতুন বলে ইনিংসের শুরুতে দারুণ বোলিং করেন নিউজিল্যান্ডের পেসাররা। প্রতিপক্ষের পেসে কাবু হয়ে ৩২ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে বল একটু পুরনো হতেই কিউই তরুণ বোলারদের আর পাত্তাই দেয়নি জুনিয়র টাইগাররা।

বিশেষ করে তিনে নামা মাহমুদুল হাসান জয়। প্রথম দিকে একটু স্লো গতিতে রান তুললেও পরে খোলস ছেড়ে বেরিয়ে নিজে সেঞ্চুরি করার পাশাপাশি দলের জয়কে ত্বরান্বিত করেন তরুণ ক্রিকেটার জয়। এ জয়ে তাকে দারুণ সঙ্গ দেন তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসাইন।

১০১ রানের দুর্দান্ত জুটি গড়ার পথে জয় ও শাহাদাত ১০১ রানের দুর্দান্ত জুটি গড়ার পথে জয় ও শাহাদাত 

চারে নেমে ৪৭ বলে ৪০ রান করে তৌহিদ হৃদয় আউট হলেও ঠিক ১০০ রান করে তবেই সাজঘরে ফেরেন জয়। ততক্ষণে বাংলাদেশের জয়ও চলে আসে একেবারে নাগালের মধ্যেই, মাত্র ১১ রান দূরে। যা পরবর্তী সাত বলেই তুলে নেন জয়কে দারুণ সঙ্গ দেয়া শাহাদাত হোসাইন ও শামিম হোসাইন (৫)। 

এর আগে ঠিক ১০১ রানের জুটি গড়ে দলকে ইতিহাস গড়তে সাহায্য করেন জয় ও শাহাদাত। যাতে শাহাদাতের অবদান ছিল মাত্র ৩১ রান। শেষ পর্যন্ত ৪টি চারের মারে ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই তরুণ। আর ম্যাচসেরা ১২৭ বল খেলা জয়ের শতকীয় ইনিংসে ছিল ১৩টি নান্দনিক চারের মার। 


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত