শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:১৭ এএম
চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ফলে দেশটিতে অধিকাংশ অফিস ও ব্যাংক বন্ধ রয়েছে। এতে বিভিন্ন দেশে চীনের পণ্য সরবারহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যেও। চীন থেকে আমদানি করা কাঁচামাল সময় মতো পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আমদানিকারকরা। শঙ্কায় আছেন রফতানিকারকরাও। নতুন করে দেশটিতে এলসি (লেটার অব ক্রেডিট) খোলা যাচ্ছে না।
এ প্রসঙ্গে চায়না-বাংলাদেশ বিজনেস ক্লাবের সভাপতি ও চীনের পণ্য আমদানিকারক আবদুল মোমেন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চীনে এখন অধিকাংশ অফিস ও ব্যাংক বন্ধ। ফলে আমরা চেষ্টা করেও চীনে কোন এলসি খুলতে পারছি না। এই সপ্তাহে আমার পাঁচটি এলসি হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক খুলতে পারেনি। রফতানিও বন্ধ হয়ে গেছে।’
তিনি জানান, এখন এমন পরিস্থিতি যে অন্য কোন দেশেও এলসি খোলা যাচ্ছে না। কারণ বিকল্প কোন দেশই পাওয়া যাচ্ছে না। চীন বাদ দিয়ে ভারতের দিকে গেলে তারাও চীনের ওপর নির্ভরশীল। তাইওয়ান, হংকং, সিঙ্গাপুরে পণ্যের জন্য অর্ডার দিলেও কাজ হচ্ছে না। কারণ তারাও চীনের ওপর নির্ভরশীল।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চীন থেকে সবচেয়ে বেশি কাঁচামাল, যন্ত্রপাতি, তৈরি পণ্য আমদানি করে বাংলাদেশ। গত ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে ১ লাখ ১৪ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়েছে যা মোট আমদানির ২৬ শতাংশেরও বেশি।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত