ফিরলেন লিটন, খাদের কিনারে বাংলাদেশ

bcv24 ডেস্ক    ০৫:২৭ পিএম, ২০২০-০২-০৭    552


ফিরলেন লিটন, খাদের কিনারে বাংলাদেশ

একশ রানের পরই পাঁচ হারিয়ে বিপর্যয়ে পড়ার পর প্রতিরোধ গড়ে তুলেছিলেন মোহাম্মদ মিথুন ও লিটন দাস। তাতে এগিয়েও যাচ্ছিল বাংলাদেশের স্কোর। দারুণ খেলছিলেন তারা। কিন্তু আচমকা থেমে গেলেন লিটন। অখ্যাত হারিস সোহেলের এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন তিনি। 

ফেরার আগে করেন ৭ চারে লড়াকু ৩৩ রান করেন লিটন দাস। যাতে ১৬১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারিয়ে খাদের কিনারে বাংলাদেশ। কেননা, ইতোমধ্যেই সফরকারীদের ব্যাটিংয়ের লেজ বের হয়ে এসেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯০ রান। মোহাম্মদ মিথুন ৩৫ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে ১৪ রানে ক্রিজে আছেন তাইজুল ইসলাম।

এর আগে রাওয়ালপিন্ডিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন অভিষিক্ত সাইফ হাসান। সেই রেশ না কাটতেই মোহাম্মদ আব্বাসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ফলে চাপে পড়ে যায় মোমিনুল হকের দল।

পরে অধিনায়ক মোমিনুল হককে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠেন নাজমুল হোসেন শান্ত। ধীরে ধীরে মেলবন্ধন গড়ে তোলেন দুজন। ইনিংস মজবুত করতে শুরু করেন তারা। কিন্তু হঠাৎ পথচ্যুত হন মোমিনুল। শাহিন আফ্রিদির বলে অযাচিত শট খেলতে গিয়ে আউট হন অধিনায়ক। ফেরার আগে ৫ চারে ৩০ রান করেন প্রিন্স অব কক্সবাজার। তাতে শান্তর সঙ্গে ভাঙে ৫৯ রানের জুটি।

টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানের বিদায়ে চাপেই থাকে বাংলাদেশ। এ পরিস্থিতিতে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে দলের হাল ধরেন শান্ত। ভালো সঙ্গও পান তিনি। তবে একপর্যায়ে হার মানেন এ টপঅর্ডারও। উইকেটের পেছনে তাকে ক্যাচ বানান মোহাম্মদ আব্বাস। ফেরার আগে ৬ চারে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেন শান্ত। 

৯৫ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই সাজঘরের পথ ধরেন তিনি। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। সেই শাহিন আফ্রিদির শিকার হয়ে ফেরেন রিয়াদ। ফেরার আগে ৪ চারে ২৫ রান করেন সাইলেন্ট কিলার।

এদিকে, এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে সাইফের। একাদশে রয়েছেন এক স্পিনার ও তিন পেসার। দীর্ঘদিন পর দলে ফিরেছেন রুবেল হোসেন। 

অন্যদিকে, এ নিয়ে ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সবশেষ ২০০৩ সালে দেশটি সফরে টেস্ট খেলেন টাইগাররা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে অংশ নিয়ে ৯টিতেই পরাজিত হতে হয়েছে। বাকি ম্যাচটি ড্র।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত