ফর্সা হওয়ার বিজ্ঞাপন দিলে ৫০ লাখ টাকা জরিমানা!

bcv24 ডেস্ক    ০৫:২৮ পিএম, ২০২০-০২-০৭    265


ফর্সা হওয়ার বিজ্ঞাপন দিলে ৫০ লাখ টাকা জরিমানা!

ভারতে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দিলেই এবার ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। 

দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের জাদু-প্রতিকারজনিত ওষুধের বিজ্ঞাপনের (Ads for Fairness Products) বিরুদ্ধে (আপত্তিজনক বিজ্ঞাপন আইন, ১৯৫৪) একটি খসড়া সংশোধনীর প্রস্তাব করেছে। 

ওই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন (Fairness Creams) দেখালে জন্য ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আসলে এখন যে কোনও প্রচার মাধ্যম খুললেই এরকম হরেক বিজ্ঞাপন নজরে আসে যেখানে বলা হয় কোনও কোনও ম্যাজিক ওষুধ যৌন কর্মক্ষমতা বাড়ায়, কোনও ওষুধ আবার ফর্সা করে, মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব দূর করে, অকাল বার্ধক্য আটকায়, বা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

সরকারি মতে, এই ধরনের ওষুধের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। অথচ ওই সব আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হন সাধারণ মানুষ, টাকা পয়সা খরচ করে কিনে ফেলেন সেই সব ওষুধ বা ক্রিম (Fairness Creams)।

কেন্দ্রীয় সরকার এবার এই ধরনের বিজ্ঞাপন বন্ধে খসড়া বিল আনলো, ওই বিলে বলা হয়েছে, ৭৮ টি তালিকাভুক্ত রোগ-ব্যাধি নিরাময়ে জাদুর মতো কাজ হবে এই ধরনের বিজ্ঞাপন আর নয়।

বর্তমান আইন অনুসারে, এই ধরণের বিজ্ঞাপণ দিলে জরিমানাসহ ৬ মাসের জেল অথবা যে কোনও একটি শাস্তি হবে এবং দ্বিতীয়বার একই বিজ্ঞাপন দিলে এক বছরের পর্যন্ত কারাদণ্ডের বিধান দেওয়া আছে ৷ কিন্তু এই লঘু শাস্তির কারণে আখেরে লাভ হচ্ছে না কিছুই, ক্রমশই বাড়ছে এই ধরনের বিজ্ঞাপন। এবার তাই এই শাস্তিই আরও কড়া করতে চায় সরকার। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণঅলয়ের পক্ষ থেকে বলা হয়, সময় ও প্রযুক্তির পরিবর্তনকে মাথায় রেখে এই আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এছাড়া সংশোধনী প্রস্তাবে বিজ্ঞাপনের সংজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে ৷

নতুন বিলে বলা হয়েছে, যৌন উত্তেজনা বর্ধক কোনও ওষুধের বিজ্ঞাপন, ফর্সা হওয়ার ক্রিম, হেয়ার কালার, বন্ধ্যাত্ব দূর করা ওষুধ, এইডস ও আনুষঙ্গিক রোগের ওষুধের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। কোনও তারকা এই বিজ্ঞাপন করলে অথবা সেই পণ্য বা পরিষেবায় কোনও গলদ দেখা গেলে, কঠিন পদক্ষেপ নেওয়া হবে। প্রথমবার অপরাধ করলে ১০ লাখ টাকা জরিমানা বা দুই বছরের জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দ্বিতীয়বার অপরাধ করলে এই পরিমাণ বেড়ে হবে ৫০ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছরের জেল।

সূত্র: এনডিটিভি


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত