চীন ফেরত চিকিৎসক পাইলটরাও কোয়ারেন্টাইনে

bcv24 ডেস্ক    ১১:৩৯ এএম, ২০২০-০২-০৮    493


চীন ফেরত চিকিৎসক পাইলটরাও কোয়ারেন্টাইনে

চীনের উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যাওয়া চিকিৎসক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ও ক্রুদের ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

গতকাল শুক্রবার আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, উহানফেরত ৩১২ জনের কারও মধ্যে এখনও সংক্রমণ দেখা দেয়নি। তবে চীনে তাদের আনতে যাওয়া মেডিকেল টিমের  সদস্য, বিমানের পাইলট ও ক্রুদের নিজ নিজ বাসা-বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অর্থাৎ তারা হোম কোয়ারেন্টাইনে আছেন। ১৪ দিন পর্যন্ত তাদের বাড়ির বাইরে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

উহানফেরতদের বিস্তারিত তথ্য তুলে ধরে পরিচালক বলেন, তাদের ১১ জনের জ্বর থাকায় নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে কারও মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। চার পরিবারের ওই ১১ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ৩০১ জনকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের সবাই সুস্থ আছেন।

অধ্যাপক ফ্লোরা জানান, শুক্রবার সকাল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চীন থেকে আসা ৮ হাজার ৩৯৬ জন যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। ৫০ জনের নমুনা পরীক্ষা করে কারও মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

করোনার সংক্রমণে ইতিমধ্যে ৭২৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষ। এই ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে ২৮টির মতো দেশে।

চীনের সঙ্গে গভীর বাণিজ্যিক সম্পর্কের কারণে বাংলাদেশে এই করোনাভাইরাসের ঝুঁকি রয়েছে। তবে সবচেয়ে আতঙ্কের খবর হলো- নতুন সৃষ্ট করোনাভাইরাসের কোনো টিকা কিংবা ওষুধ এখনও আবিস্কার হয়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করেছে।

এরই মধ্যে চীনের উহান রাজ্যে ৩১২ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিমান পাঠিয়েছিল সরকার। ওই বিমানে চার সদস্যের মেডিকেল টিম, চারজন ককপিট ক্রু ও ১১ জন কেবিন ক্রু পাঠানো হয়। উহান থেকে ফেরা ওই পাইলটরা এখন কয়েকটি দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। এ পরিস্থিতিতে অন্য পাইলটদের আবার চীনে পাঠানোর ঝুঁকি নিতে পারছে না বাংলাদেশ সরকার। ফলে দেশে ফিরতে আগ্রহী ১৭২ বাংলাদেশিকে আপাতত উহানেই অপেক্ষায় থাকতে হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত