শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
গত বছরের ৫ আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে নেওয়া হয়। এরপরই গৃহবন্দি করা হয় সেখানে সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে।
বন্দিত্বের ছয় মাস শেষ হতেই তাদের বিরুদ্ধে গণ নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেফতার করে কেন্দ্রীয় সরকার। আর মেহবুবার কন্যা ইলতিজা মুফতি গতকাল শুক্রবার জানিয়েছেন, কীভাবে রুটির ভেতরে চিঠি লিখে বার্তা আদান-প্রদান করেছেন মায়ের সঙ্গে। খবর আনন্দবাজার পত্রিকা’র।
মায়ের টুইটার হ্যান্ডল থেকে ইলতিজা জানিয়েছেন, মেহবুবাকে বন্দি করার পরের সপ্তাহটি কেটেছিল চরম উদ্বেগে। তার পরে মায়ের লেখা একটি চিঠি হাতে আসে। যে টিফিন বক্সে বাড়ি থেকে খাবার পাঠানো হয়েছিল, তার ভেতরে চিঠিটি লিখে পাঠিয়েছিলেন মেহবুবা। সে সময়ে মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম সামলেছিলেন ইলতিজা। পিডিপি নেত্রী চিঠিতে জানান, ‘আমি সোশ্যাল সাইট ব্যবহার করি, সেটা এরা চায় না। আর কেউ আমার হয়ে এই কাজ করলে, পরিচয় ভাঁড়ানোর দায়ে তার বিরুদ্ধে মামলা করা হতে পারে।’
ইলতিজা জানান, তাঁর দাদি সেই কৌশল বের করেন। কাগজে উত্তরটি লিখে ছোট করে মুড়ে আর একটি কাগজ দিয়ে সিল করে তার পরে একটি রুটির লেচির মাঝখানে ভরে দেওয়া হয়। সেই রুটি সেঁকে বন্দিশালায় পাঠিয়ে দেওয়া হয় মায়ের কাছে।
মেহবুবা-কন্যা জানান, উপত্যকা জুড়ে নেট পরিষেবা বন্ধ থাকলেও কীভাবে যেন তাঁদের বাড়ির ব্রডব্যান্ড কাজ করেছে। তাই সোশ্যাল সাইটে সক্রিয় থাকতে পেরেছেন তিনি। ইলতিজা এই টুইটটি করার সময়েও মেহবুবা-ওমরের বিরুদ্ধে গণ নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়নি।
ফারুক আবদুল্লার বিরুদ্ধেও ওই আইনে মামলা হয়েছে। বিনা বিচারে আরও তিন মাস পর্যন্ত আটক করে রাখা যাবে তিন সাবেক মুখ্যমন্ত্রীকে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত