শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বিপক্ষের সামনে বড় রানের লক্ষ্য দেয়ার চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে। কিন্তু, শুরু থেকেই বাংলাদেশের পেসারদের দাপটের সামনে অসহায় হয়ে পড়ে ভারতীয়রা। যদিও ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ টস হারার পরও বলেছিলেন, তারা রীতিমতো আত্মবিশ্বাসী।
প্রথম দুই ওভার মেডেন নিয়েছিলেন বাংলাদেশের পেসাররা। প্রথম ছয় ওভারে উঠেছিল মাত্র ৮ রান। সেই চাপে সপ্তম ওভারেই পড়ল প্রথম উইকেট। দিব্যাংশ সাক্সেনা ফিরলেন মাত্র ২ রানে। অভিষেক দাসের বলে ক্যাচ দিলেন তিনি। তবে জয়সওয়াল ও তিলকের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৯৫ রান। ৫০ রান নিয়ে খেলছেন সেমিফাইনালে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল। আর ৩৭ রানে খেলছেন তিলক ভার্মা।
ভারতীয় দলে এদিন কোনও পরিবর্তন হয়নি। সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর দলই অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ দলে অবশ্য একটি পরিবর্তন হয়েছে। হাসান মুরাদের পরিবর্তে দলে এসেছেন অভিষেক দাস। বাতাসে থাকা আর্দ্রতাকে কাজে লাগানোর জন্যই প্রথমে বোলিংয়ের উদ্দেশ্য বলে জানিয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি।
ভারতীয় দল এর আগে চার বার চ্যাম্পিয়ন হয়েছে যুব বিশ্বকাপে। এদিন সুযোগ পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার। এই রেকর্ড আর কোনও দলের নেই। বাংলাদেশ আবার প্রথমবার উঠেছে ফাইনালে। তাই আকবর আলিদের সামনে সুযোগ ইতিহাস গড়ার।
ভারত একাদশ:
যশসভি জয়সওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত