শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন পুঁজিবাজারকে শক্তিশালী করতে রাষ্ট্রায়ত্ত আরও চারটি ব্যাংককে সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত করা হচ্ছে।
তিনি আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘বিডিবিএল, অগ্রণী, জনতা ও সর্বশেষ সোনালী ব্যাংককে বাজারে নিয়ে আসা হবে। আমরা একটি কমিটি করে দিয়েছি। কমিটিতে চারটি ব্যাংকের একজন করে থাকবেন। এটা আইসিবি কোঅর্ডিনেট করবে। তবে এর মধ্যে সোনালী ব্যাংক ট্রেজারি পারফর্ম করে। তাই আনতে সময় লাগবে। তবে অক্টোবরের পরে যাব না, সেপ্টেম্বরের মধ্যে অন্তত কাজটিই করতে চাই।’
মুস্তফা কামাল বলেন, ‘ব্যাংকগুলির ২৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে; একবারে না পারলে পর্যায়ক্রমে হবে। আগে থেকে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনা হচ্ছে। সাতটি প্রতিষ্ঠান ঠিক করা হয়েছে, যার মধ্যে দুটি বাজারে তালিকাভুক্ত হয়ে আছে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত
বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত
দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত
বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত
বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত
বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত