শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
প্রাণঘাতি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানে এবার এক জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার জাপান টাইমস এ খবর জানিয়েছে।
এর আগে শনিবার একই শহরে যুক্তরাষ্ট্রের এক নাগরিক মারা যান। এ নিয়ে চীনে ভয়াবহ আকার ধারণ করা নতুন এ ভাইরাসে দুই বিদেশীর মৃত্যু হল। একইসঙ্গে চীনের বাইরে ফিলিইপাইন ও হংকংয়ে মারা গেছেন আরও দুইজন। এর মধ্যে ফিলিপাইনে মারা যাওয়া ব্যক্তি চীনেরই নাগরিক।
জাপানের সরকারি একটি সূত্র বলছে, ষাট বছর বয়সী ওই ব্যক্তি গত ২২ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উহানেরই একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে এতদিন চিকিৎসা নিচ্ছিলেন। তবে বুঝতে পারছিলেন না তিনি করোনায় আক্রান্ত কিনা। পরে পরীক্ষায় তার প্রমাণ মেলে। তবে অন্যান্য নাগরিকের আতঙ্কের কথা চিন্তা করে ওই ব্যক্তির নাম ও তার বিস্তারিত তথ্য বলছে না জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে জাপানের ইকোহোমায় শনিবার একটি জাহাজের ৩ নাগরিকের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। জাহাজটিতে ৬৪ নাগরিক ছিল বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের মধ্যে দুইজন আমেরিকান ও একজন চীনা নাগরিক। পরে ওই তিনজনকে কানাগাওয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জাপানে ৮৯ ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।
অন্যদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের দেয়া তথ্য অনুযায়ী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে রোববার সকাল পর্যন্ত নতুন করে আরও ৮৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হুবেই প্রদেশেরই ৮১ জন। এ নিয়ে নতুন ভাইরাসে মৃতের সংখ্যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে ৮১১ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ হাজারে পৌঁছেছে।
এর আগে করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানে ২০০৩ সালে ভাইরাস সিভিয়ার একিউট রেসপিরেটরি সিন্ড্রোমের (সার্স) প্রাদুর্ভাবে ৭৭৪ জন মারা গিয়েছিল। ফলে সময় যত ঘনিয়ে আসছে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে চীন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ার কারণে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন। অচল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত