আইসিজে’র রায়ে রোহিঙ্গাদের ফিরতে পরিবেশ যোগাবে: পররাষ্ট্রমন্ত্রী

bcv24 ডেস্ক    ০৮:১৩ এএম, ২০২০-০২-১১    458


আইসিজে’র রায়ে রোহিঙ্গাদের ফিরতে পরিবেশ যোগাবে: পররাষ্ট্রমন্ত্রী

নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে)’র রায় মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরে যেতে আস্থা ও পরিবেশ যোগাবে বলে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে.আবদুল মোমেন।

আজ সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মো.মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি অন্যান্য রাষ্ট্র সমূহকে সম্পৃক্ত করে ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক অনুষ্ঠান এবং রোহিঙ্গা সমস্যা নিরসনের চেষ্টা করা হচ্ছে।

ইতোমধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ৫ম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক ঢাকায় অনুষ্ঠানের জন্য মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আবদুল মোমেন সংসদকে আরো জানান, বাংলাদেশ ও মিয়ানমারের তিন দশকের সমস্যা সমাধানে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠিত হওয়ার পর থেকে এ পযর্ন্ত ৪টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের অনুরোধে এবং দ্বিপাক্ষিক চুক্তি সমূহের আলোকে ইতোমধ্যে ২০১৭ সালের ১৫ নভেম্বর ও ২০১৯ সালের ২২আগস্ট দুইবার প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু মিয়ানমারে সহায়ক পরিবেশ সৃষ্টি না হওয়ায় এবং রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যেতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। 

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের মূল অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে ৪দফা প্রস্তাবনা তুলে ধরেন। দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। 
বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে এ ব্যাপারে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০১৮ সালের মে মাসে ঢাকায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

এরই ধারাবাহিকতায় ওআইসির পক্ষ থেকে ইতোমধ্যে গাম্বিয়া জেনোসাইড কনভেনশনের আওতায় জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আসিজে) মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। 

এ মামলায় মিয়ানমার অংশ নেয় এবং মামলার রায়ে অবিলম্বে রোহিঙ্গাদের মর্যাদার সাথে রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে আদেশ দেয়। 


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত