শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৫ এএম
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে চরম দারিদ্রের হার ১০ দশমিক ৫ শতাংশ থেকে শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।
জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনা মন্ত্রী সংসদকে এই তথ্য জানান।
এম এ মান্নান আরো জানান, আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১ লাখ ১ হাজার ৪২টি সমিতি গঠনের মাধ্যমে ৬০ লাখ দরিদ্র পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এ সব পরিবারের সদস্যরা যাতে বিকল্প কর্মসংস্থান ও আয়ের মাধ্যমে চরম দারিদ্রতা থেকে মুক্তি লাভের উপায় খুঁজে পাবে বলে মন্ত্রী সংসদকে জানান।
মন্ত্রী আরো জানান, পল্লী অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজ সেবা কার্যক্রম শুরু করেন। ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ কার্যক্রম চালু করা হয়। ৫০ ভাগ নারীকে এ ঋণের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, সরকার সারাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে ২০১৯-২০২০ বাজেটে ৬৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। সামাজিক বেষ্টনীর আওতায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে ১৩০টিরও বেশি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২৮ লাখ পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে। ২০১৯-২০ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রী সংসদকে জানান।
তিনি বলেন, সরকার চরম দারিদ্র সীমা শুন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু করেছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত