প্রতিটি গ্রাম শহরের সুবিধা পাবে: প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক    ০২:২০ পিএম, ২০২০-০২-১৩    240


প্রতিটি গ্রাম শহরের সুবিধা পাবে: প্রধানমন্ত্রী

দারিদ্রমুক্ত দেশ গঠনে গ্রাম ও প্রতিরক্ষা বাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আনসার বাহিনীকে দেশের উন্নয়নে আরও কার্যকরি ভূমিকা পালন করতে হবে। এতে করে বাংলাদেশের প্রতিটি গ্রাম আলোকিত হবে, শহরের সুবিধা পাবে।’ 

তিনি বলেন, ‘আর্থ সামাজিক উন্নয়নে এ বাহিনীর উন্নতি করেছে বর্তমান সরকার। তাদের উন্নয়নে পদন্নতি থেকে শুরু করে আলাদা ব্যাংক প্রতিষ্ঠা ও ঝুঁকি ভাতা চালু করা হয়েছে।’ 

আজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০ তম জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় এসে আনসার বাহিনীর উন্নতি নিয়ে চিন্তা করে। ৯৮’ সালে ক্ষমতাসীন সরকারই সর্বপ্রথম গ্রাম প্রতিরক্ষা বাহিনী হিসেবে সম্মান দেয়।’ 

আনসার বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, ‘বর্তমানে সারাদেশে ৬৮ লাখ আনসার সদস্য রয়েছে। তারা দেশের অর্থনীতির চাকা সমুন্নত রাখতে ভূমিকা রাখছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে সন্ত্রাস দমন, জঙ্গিবাদ নির্মূল, অগ্নিকাণ্ড ঠেকাতে ও জননিরাপত্তা কাজে এ বাহিনী গুরুত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে।’

‘এ বাহিনীর উন্নতিতে সরকার সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এ লক্ষ্যে ২টি মহিলা ব্যাটালিয়নসহ সারাদেশে ৪২টি ব্যাটালিয়ন টিম গঠন করা হয়েছে। যারা কূটনীতি থেকে শুরু করে প্রয়োজনে ব্যবসায়ীদেরও নিরাপত্তায় কাজ করছে।’ 

শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তারা সুনাম বয়ে আনছে। সম্প্রতি বিভিন্ন খেলাধুলায় ১৪২টি পদকের মধ্যে ৫৮টি পদক তারা ছিনিয়ে এনেছে। তাই তাদের সেবা ও সাহসিকতার পদকও প্রবর্তন করা হয়েছে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থে‌কে হেলিকপ্টারযোগে সফিপুরে পৌঁছfন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন তিনি।  


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত