শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৫ এএম
চীনের উহান শহর ও অন্যান্য স্থানে ‘করোনা ভাইরাস’ সংক্রমণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোন ধরনের সহায়তার আশ্বাস দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে এক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে চীনকে যে কোন ধরণের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম এ কথা জানান।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ়ভাবে বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতির অবনতি মোকাবেলা করতে এবং থামাতে সক্ষম হবে।’
তিনি আরও বলেন, ‘সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসনীয়। বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যে কোন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’
প্রধানমন্ত্রী এই ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ও আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সঙ্কটজনক মুহূর্তে চীনে বসবাসরত প্রচুর বাংলাদেশী নাগরিককে সুরক্ষা দেয়ায় চীনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা প্রশংসা করে বলেন, ‘প্রেসিডেন্ট শি’র গতিশীল নেতৃত্বের কারণে চীন উন্নয়নের বিশ্ব মডেল হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে এশীয় অঞ্চলে আপনার অবদান সত্যই প্রশংসার দাবিদার।’
প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ অনুষ্ঠেয় ‘মুজিব বর্ষ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তাঁর আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।
সূত্র: বাসস
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত