অনলাইনে এনআইডি কার্ড পাবে বাংলাদেশি ব্রিটিশ নাগরিকরা

bcv24 ডেস্ক    ০৩:০৮ পিএম, ২০২০-০২-১৫    491


অনলাইনে এনআইডি কার্ড পাবে বাংলাদেশি ব্রিটিশ নাগরিকরা

বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকরা বিদেশ থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন করতে পারবেন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন (এইচসি) যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এ সম্পর্কিত আনুষ্ঠানিক নিবন্ধন উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার ইউকে বাংলাদেশ মিশন থেকে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার উপস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ হাই কমিশনার তাসনিমের বিশেষ উদ্যোগে পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এনআইডি কার্ড পেতে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

সিইসি বলেন, বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকরা এখন তাদের বাড়ি থেকে এনআইডি কার্ডের জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন। তিনি জানান তথ্য যাচাই করার পরে, আবেদনকারীদের আঙুল ও আইরিসের ছাপ সরবরাহ করতে হাইকমিশন বা দূতাবাসের হেল্প ডেস্কে আসতে পরামর্শ দেওয়া হবে।

সিইসি বলেন, এনআইডি কার্ডগুলি স্ব স্ব দেশের হেল্প ডেস্কের মাধ্যমে যোগ্য আবেদনকারীদের দেওয়া হবে। যা যথা সময়ে চালু হবে।

তিনি বলেন, সর্বশেষতম প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বল্পতম সময়ের মধ্যে এনআইডি কার্ড দেয়া হবে।

তাসনিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ভিশন অনুসারে যুক্তরাজ্যে এনআইডি নিবন্ধকরণের উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের শুরুতে বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের জন্য এটি প্রধানমন্ত্রীর উপহার।

হাই কমিশনার বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ইসির কাছ থেকে পাওয়ার পরে এনআইডি কার্ডের প্রথম ব্যাচ হস্তান্তর করতে ২৩ শে মার্চ, ২০২০ থেকে ‘মুজিব বর্ষে বিশেষ কনস্যুলার সপ্তাহ’ পালন করবে।

তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশনের অনুরোধের পরে যুক্তরাজ্যের কয়েকটি বড় শহরে এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু করার বিষয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষার লক্ষে ইসির একটি প্রতিনিধি দল গত বছরের জুলাইয়ে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম পরিদর্শন করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের জন্য এনআইডি-র নিবন্ধন শুরু হয়।

হাইকমিশনার বলেন, ‘আমরা গত বছর ইউকেতে এনআইডি নিবন্ধকরণ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ প্রক্রিয়া শুরুর সাথে সে প্রতিশ্রুতি পূর্ণ হল।’

এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাটি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের দোরগোড়ায় পৌঁছে দিতে জোরালো সহায়তার জন্য তিনি সিইসি এবং ইসিকে ধন্যবাদ জানান।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (আরটিডি) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ইসি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।


রিটেলেড নিউজ

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

রেলস্টেশন থেকে চুরি যাওয়া শিশু মিলল বিজেপি নেত্রীর বাড়িতে

bcv24 ডেস্ক

ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডার মাটিতে  “হাওয়া”

কানাডার মাটিতে “হাওয়া”

bcv24 ডেস্ক

গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত