শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৮:০২ এএম
কানাডায় দেশীয় সবজি চাষ বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে কানাডিয়ান সেন্টার ফর ইনফরমেশন এন্ড নলেজ। এটি আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার, বিকাল চারটায় টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ এভিনিউস্থ এক্সেস পয়েন্টে অনুষ্ঠিত হবে। কর্মশালাটি পরিচালনা করবেন এসোসিয়েশন অব বাংলাদেশি এগ্রিকালচারিস্ট ইন কানাডা (আবাকান) এর বিশেষজ্ঞগণ।
বাড়ীর আঙ্গিনা, সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত জায়গা, খামার কিংবা বারান্দায় নানা জাতের দেশীয় সবজী চাষে আগ্রহী কানাডায় অভিবাসী অনেকেই। বিগত কয়েক বছর যাবত ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই সবজি চাষ। দেশীয় বিভিন্ন সবজি যেমন, টমেটো, মরিচ, আলু, লাউ, করলা, শষা, চিচিঙ্গা, পুই শাকসহ বিভিন্ন সবজি চাষের প্রস্তুতি চলছে এখনই। সবজি চাষের উপযুক্ত সময়, বীজ বা চারা রোপন প্রক্রিয়া, এর পরিচর্যা সম্পর্কে আগ্রহীদের তথ্য প্রদান করাই এই কর্মশালার উদ্দেশ্য।
কানাডিয়ান সেন্টারের পক্ষ থেকে বলা হয়, শীতপ্রধান কানাডায় নিজেকে সুস্থ রাখার একটি অন্যতম প্রক্রিয়া হচ্ছে বাগান ও সবজি চাষের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। একই সাথে এটি শুধু আনন্দই দেয় না, আর্থিকভাবেও লাভবান হওয়া যায়।
কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা আগামী ২৭ এপ্রিলের মধ্যে ৪১৬ ২৬৭ ৩০২৬ এই নাম্বারে অথবা cciktoronto@gmail.com এই ই-মেইলে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে পারবেন। কর্মশালায় হালকা খাবার পরিবেশন করা হবে। একই সাথে শুধুমাত্র নাম নিবন্ধনকারী দূর-দুরান্ত থেকে আগতদের যাতায়াতের জন্য টিটিসি টোকেন দেওয়া হবে।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত