গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

bcv24 ডেস্ক    ০৩:১৮ পিএম, ২০২০-০২-১৫    497


গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, আজ শনিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ও মাওনা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় দুইজন পথচারী নিহত হন।

অপরদিকে, শনিবার সকাল ১১টার দিকে ওই মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে এনা পরিবহনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এনার দুইযাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হন।

গাজীপুর থানার ওসি আলমগীর ভূইয়া জানান, ‘মহানগরীর রা‌জেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে ঢাকা থে‌কে ময়মন‌সিংহগামী এনা প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যান‌কে পেছন দিক থে‌কে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লে দু’জন নিহত ও ১০ জন আহত হয়।’

তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ বলে জানান তিনি।

এদিকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। তিনি সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশেষ সিনেট অধিবেশনে যোগ দিতে বোর্ড বাজারে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।

জানা গেছে, রাজেন্দ্রপুর চৌরাস্তায় একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গেলে তাকে বহনকারী জিপটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন তিনি।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, ‘দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের মাথা, হাত ও পায়ে আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।’


রিটেলেড নিউজ

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে সমঝোতা স্মারক সই

bcv24 ডেস্ক

স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে নির্যাতনসহ মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

bcv24 ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

রাউজানে টমটম উল্টে স্কুলছাত্র নিহত

bcv24 ডেস্ক

চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

bcv24 ডেস্ক

৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

bcv24 ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখা নিয়ে রুল

bcv24 ডেস্ক

বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত