শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে আসছেন আজ। প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) শুরুর আগেই ফিরে এসে খেলা দেখার কথা ছিল তার। কিন্তু ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় এবং ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা নেয়ার কারণে ঢাকায় ফিরতে বিলম্ব হয়েছে তার। আজ বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা তার।
বঙ্গবন্ধু গোল্ডকাপের পরই ছুটি নিয়ে লন্ডন গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের কোচ। আজ এসে প্রিমিয়ার ফুটবল লিগের দুই রাউন্ড শেষ হওয়ার পর খেলা দেখা শুরু করবেন কোচ। আগামী ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। ওই ম্যাচের জন্য জেমি ডে জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন ১৫ মার্চ।
তার আগে বিপিএল ম্যাচ দেখে ফুটবলারদের পারফরমেন্স পরখ করবেন কোচ। এ প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘আমি ঢাকায় ফিরে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখব। যদি ব্যতিক্রম কেউ আমার চোখে পড়ে তাকে ডাকব। জাতীয় দলের কয়েকজন খেলার সুযোগ পাচ্ছেন না অথবা কেউ কেউ চোটগ্রস্ত। তাই সব ধরনের সুযোগ রাখা দরকার।’
এছাড়া আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হবে বলে কোচ সেখানেই কয়েকদিন ক্যাম্প করতে চান।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত