রবিবার, ২ আগস্ট ২০২৬ ১০:০৩ এএম
ভারতের তামিলনাড়ুতে কেরল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি)-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর আনন্দবাজারের।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয় কন্টেইনারবাহী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ১৪ জন পুরুষ ও পাঁচ জন মহিলা। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৫০-এর অধিক যাত্রী ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
দুর্ঘটনার কারণ সম্বন্ধে দু’রকম তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্র জানাচ্ছে, কেরল পরিবহণ সংস্থার বাসটি বেঙ্গালুরু থেকে এনার্কুলাম যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা মালবোঝাই কন্টেনারটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসে।
অন্য একটি সূত্রের খবর, কন্টেনারের টায়ার ফেটে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারায়। তার জেরেই এই দুর্ঘটনা। সে সময় বাসে ৪৮ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার কথা স্বীকার করে কেরলের পরিবহণ মন্ত্রী একে সচিন্দ্রন সংবাদমাধ্যমকে বলেছেন, বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই এনার্কুলাম, পালাক্কড়, ত্রিশূরের বাসিন্দা। উদ্ধার কাজ চালানো হচ্ছে ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত