শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ এএম
আফগানিস্তানে তালেবান, যুক্তরাষ্ট্র ও আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। শুক্রবার থেকে এক সপ্তাহের এই চুক্তি কার্যকর শুরু হয়। এটি আফগানিস্তানের ১৮ বছরেরও বেশি সময় ধরে চলা মারাত্মক সংঘাতের মধ্যে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে চিহ্নিত হবে এবং একটি চুক্তির পথ তৈরি করবে যার ফলে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধের মতো পরিস্থিতি দেখা যাবে। খবর আল জাজিরা ও এএফপি’র।
তালেবান ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে এই চুক্তি চূড়ান্ত হয়। যদি এই সাময়িক চুক্তি বাস্তবায়িত হয় তাহলে তা শান্তি চুক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হতে পারে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঘোষণা দেন, সহিংসতা কমিয়ে আনার সাময়িক চুক্তি স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর শুরু হবে। এই সপ্তাহে আফগান সেনাবাহিনী রক্ষণাত্মক সক্রিয় অবস্থান বজায় রাখবে।
এর আগে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র হামদুল্লাহ মোহিব জানান, সাময়িক চুক্তির সময়ে আফগান সেনাবাহিনী আইএসের মতো অপর সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে স্বাভাবিক সামরিক অভিযান অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘স্থানীয় সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রেসিডেন্ট নিজেই নির্দেশনা দিয়েছেন কীভাবে এই সময়ে দায়িত্ব পালন করতে হবে।’
আফগানিস্তানে সপ্তাহব্যাপী যুদ্ধহ্রাস শেষে আগামী ২৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তালেবানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা জানিয়েছেন। পম্পেওর ঘোষণার পর তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘উভয়পক্ষই শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাদের সিনিয়র প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে।’
মার্কিন যুক্তরাষ্ট্র এক বছরেরও বেশি সময় ধরে তালেবানের সঙ্গে এমন একটি চুক্তি সম্পন্নের ব্যাপার নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে; যাতে তারা তালেবানের দেয়া নিরাপত্তার নিশ্চয়তা ও প্রতিশ্রুতিগুলোর বিনিময়ে আফগানিস্তানে মোতায়েনকৃত কয়েক হাজার মার্কিন সেনা সরিয়ে নেবে। তালেবান তাদের বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা এবং যে কোনো চুক্তি স্বাক্ষরের আগে বিশ্বাসের যথাযথ মূল্য প্রদর্শন করতে পারে কিনা সহিংসতা হ্রাস সপ্তাহ দ্বারা তার প্রমাণ মিলবে। এটি সফলভাবে সম্পন্ন হলে আফগানিস্তানে বর্তমানে মোতায়েনকৃত ১২ হাজার থেকে ১৩ হাজার সেনার প্রায় অর্ধেককে প্রত্যাহার করে নেবে পেন্টাগন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত