লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা

bcv24 ডেস্ক    ০১:১৫ পিএম, ২০২০-০২-২২    306


লজ্জায় ডুবলো দক্ষিণ আফ্রিকা

গত বিশ্বকাপ থেকে কোনোভাবেই যেন কোমর সোজা করে দাঁড়াতে পারছে না দক্ষিণ আফ্রিকা। একের পর এক হারে ইতিমধ্যে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ডু প্লেসি। 

তবে কুইন্টন ডিকককে দলের দায়িত্ব দেয়ার পরও নতুন করে লজ্জায় ডুবেছে দল। দু’বছর আগে নিজেদের কম রানের রেকর্ড নিজেরাই ভাঙলেন এবার। 

ঘরের মাঠ জোহানবার্গে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৮৯ রানে গুটিয়ে গিয়ে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। যা এ ফর‌ম্যাটে নিজেদের সর্বনিম্ন রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া দলপতি ডিকক। ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি অজিদের। দলীয় ৪ রানের মাথায় দলের সবচেয়ে মারমুখী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ৪ রানে ডেল স্টেইনের শিকার হয়ে সাজঘরে ফেরেন। 

তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেননি অজি ব্যাটসম্যানরা। দলীয় প্রধান অ্যারন ফিন্স ও স্টিভ স্মিথের ৮০ রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় অস্ট্রেলিয়া। তবে ৮৪ রানের মাথায় ফিন্স (৪২) প্যাভিলিয়নে ফিরলে রানের গতি কিছুটা কমে যায়। 

তারপরও স্টিভ স্মিথের ৪৫ ও শেষের দিকে এসে অ্যাশটন আগারের ৯ বলে ২০ রানের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর প্রোটিয়াদের সামনে ছুড়ে দেয় অজিরা।  

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় ২ রানের প্রথম সাজঘরের পথ ধরেন অধিনায়ক কুইন্টন ডিকক। 

অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারের তোপে এক পর্যায়ে ৪৪ রান তুলতেই প্রোটিয়াদের নেই সাত উইকেট। পথহারানো দক্ষিণ আফ্রিকার তখন হার সময়ের ব্যাপার মাত্র। সে আগুনে ঘি ঢেলে দেন এডাম জাম্পা ও প্যাট কামিন্স। 

শেষ পর্যন্ত ৮৯ রানেই আটকে যায় ডু প্লেসিরা। দলের পক্ষে সর্বোচ্চ রান (২৪) করেন তিনি। দল হারে ১০৭ রানের ব্যবধানে। অ্যাশটন আগার ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। আর এডাম জাম্পা ও প্যাট কামিন্স নেন দুটি করে উইকেট। 

এর মধ্যদিয়ে টি-টোয়েন্টির এ ফর‌ম্যাটে শতরানের নিচে দ্বিতীয়বারের মত অলআউট হল দক্ষিণ আফ্রিকা। তাও আবার নিজেদের মাটিতে। এর আগে ২০১৮ সালের আগস্টে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। এবার সেই রেকর্ড ভাঙলো।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত