বাবা হাসপাতালের বেডে, নিথরদেহে দেশে ফিরেছেন জায়ান

bcv24 ডেস্ক    ০২:০৬ পিএম, ২০১৯-০৪-২২    522

বাবা হাসপাতালের বেডে, নিথরদেহে দেশে ফিরেছেন জায়ান

শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ সেলিমের নিহত নাতি জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে ফিরিয়ে আনা হবে। তবে তার জামাতা মশিউল হক চৌধুরীর পায়ের জখম গুরুতর হওয়ায় তাকে এখন দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। সোমবার (২২ এপ্রিল) সকালে নিহত জায়ানের বাসায় তার স্বজনদের সহমর্মিতা জানানো শেষে এ কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ।

সোমবার সকাল থেকে শেখ সেলিমের বনানীর বাসায় ভিড় করতে দেখা যায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। এসেছেন কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক নেতা। তবে নিকটাত্মীয় ছাড়া এই মুহূর্তে কাউকে বাসায় ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিহতের মাগফিরাত কামনায় বাসায় চলছে কোরআন ও দোয়া দরুদ পাঠ। নিহত জায়ানের পরিবার এ বাসাতে থাকতো বলে সেখানে দোয়ার আয়োজন করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া, তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলে জায়ান এবং জোহানকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা কলম্বোর পাঁচ তারকা হোটেল সাংগ্রি-লায় অবস্থান করছিলেন।

স্ত্রী সোনিয়া ও ছোট ছেলে জোহানকে হোটেল রুমে রেখে রোববার (২১ এপ্রিল) সকালে বড় ছেলে জায়ানকে সঙ্গে নিয়ে হোটেলের নিচ তলায় রেস্টুরেন্টে নাস্তা করতে যান মশিউল হক। ঠিক তখন হোটেলে নিচতলাসহ শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনা ঘটে বলে জানায় শেখ সেলিমের পরিবার। হামলায় মশিউল হক চৌধুরী গুরুতর আহত হলেও মারা যান তার ছেলে জায়ান চৌধুরী। তবে হোটেল রুমে থাকা সোনিয়া ও ছোট ছেলে জোহানের কোন ক্ষতি হয়নি। খবর পাওয়ার পর রোববার বাংলাদেশ থেকে পরিবারের কয়েকজন সদস্য কলম্বোয় গেছেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত