শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৬ এএম
করোনা ভাইরাস বাংলাদেশে থাবা বসাতে না পারলেও প্রবাসী বাংলাদেশী নাগরিকরা কয়েকটি দেশে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন করে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ বাংলাদেশী। এদের মধ্যে একজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশী নাগরিকের আক্রান্তের খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার (কোভিড -১৯) নতুন করে দুজন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সী বাংলাদেশি। অপরজন ৩৯ বছর বয়সী ফিলিপাইনের নাগরিক।
নতুন দুই রোগীসহ আমিরাতে মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো। তাদের মধ্যে তিনজন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অপরদিকে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে জানায় দেশটির বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনকে উদ্ধৃত করে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
হাইকমিশন বলেছে, ওই রোগীকে ১৪ দিনের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। কোভিড১৯-এ আক্রান্ত হওয়ার আগে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ, কিডনি সমস্যা ও নিউমোনিয়াতে ভুগছিলেন বলে জানিয়েছে কমিশন।
সিঙ্গাপুরে এখনও পর্যন্ত পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন। এ পাঁচজনের চিকিৎসা ব্যয় বহন করছে সিঙ্গাপুর সরকার। সঙ্কটপন্ন ৩৯ বছর বয়সী এই বাংলাদেশিসহ বাকি চারজনও আইসিইউতে আছেন। তবে আইসিইউতে থাকা এই চারজনের অবস্থাও আশঙ্কজনক।
সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত