বোল্ট তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত

bcv24 ডেস্ক    ০৭:০২ পিএম, ২০২০-০২-২৩    543


বোল্ট তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত

মাত্র দুই জন্য সাড়ে তিনশ ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। কিউইদের প্রথম ইনিংস থেমেছে ৩৪৮ রানেই। তবু খুশি কিউইরা। কারণ, ভারতকে অল্পতে গুঁড়িয়ে দেয়ায় লিড যে দাঁড়িয়েছে ১৮৩ রানে! স্বাগতিকদের এমন মধুর পরিস্থিতি এনে দিয়েছেন লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যান অভিষিক্ত কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।

ভারতের প্রথম ইনিংসে বল হাতে ঝড় তোলা এই দুই পেসার আজ ব্যাট ও বল হাতেও তাণ্ডব দেখান। জেমিসন যদি ওয়ানডে মেজাজে ব্যাট করে থাকেন তাহলে, বোল্ট খেলেছেন টি-টোয়েন্টির খুনে মেজাজে। নয় নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রান করে আউট হন জেমিসন। ইনিংসে চারটি ছক্কার সঙ্গে একটি চার।

অন্যদিকে, এগারো নম্বর ব্যাটসম্যান বোল্ট অবশ্য চার মেরেছেন বেশি। ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন এই বোলার। এই দুজনের আগে ৪৩ রানে সাজঘরে ফিরেছেন কলিন ডি গ্র্যান্ডহোমে।  

কিউইদের গুটিয়ে দিতে কার্যকর ভূমিকা রাখেন ইশান্ত শর্মা। পাঁচ উইকেট নিয়েছেন ভারতীয় এই দীর্ঘদেহী পেসার। আর রবিচন্দ্রন অশ্বিনের শিকার তিনটি।

ব্যাট হাতে জ্বলে ওঠার পর বল হাতেও আগুন ঝরালেন ট্রেন্ট বোল্ট। তাতেই দিশেহারা ভারত। দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের মধ্যে চার উইকেট শেষ। এরমধ্যে আছে বিরাট কোহলির উইকেটও। সিরিজ শুরুর আগে বোল্ট যে সতর্কবার্তা দিয়েছিলেন তাতে কর্ণপাত করেননি ভারত অধিনায়ক। যার খেসারৎ হিসেবে বোল্টের শিকার হয়েই কোহলিকে ফিরতে হয় মাত্র ১৯ রানে।

আজ ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে বোল্টের অন্য দুই শিকার ওপেনার পৃথ্বি শ ও চেতেশ্বর পূজারা। যথাক্রমে ১৪ ও ১১ রানে ফিরেছেন দুজনে। উইকেটে জমে যাওয়া আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে ফেরান পেসার টিম সাউদি। ৫৮ রান করেন আগারওয়াল।

ভারতের প্রথম ইনিংসে যিনি করেন ৩৪ রান। যা ছিল ইনিংসের দলীয় দ্বিতীয় সর্বোচ্চ। প্রাথমিক বিপর্যয় সামলে উঠতে শেষ বিকেলে দলের হাল ধরেন আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারি। দুজন মিলে ইনিংস মেরামতের কাজ করেন; ব্যাট করেন আদর্শ টেস্ট মেজাজেই। রাহানে ২৫ এবং বিহারি ১৫ রানে অজেয় থেকে দিনের খেলা শেষ করেছেন।

যাতে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ালো চার উইকেটে ১৪৪ রান। লিড নিতে আরও ৩৯ রান করতে হবে অতিথিদের। হাতে অক্ষত আছে ছয়টি উইকেট। এর আগে প্রথম ইনিংসে ১৬৫ রানে গুড়িয়ে গিয়েছিল ভারত। যার মাসুল এখন দিতে হচ্ছে সফরকারীদের। চতুর্থ দিনে কোহলিদের তাই নামতে হবে হার ঠেকানোর লড়াইয়ে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত