নানা চমকে ওয়ানডে দল ঘোষণা

bcv24 ডেস্ক    ০৭:০৪ পিএম, ২০২০-০২-২৩    556


নানা চমকে ওয়ানডে দল ঘোষণা

নানা চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক হিসেবে মাশরাফির অন্তিম সিরিজের প্রথম দুই ম্যাচের দলে প্রথমবারের মতো ডাক পেলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।

বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। বৈশ্বিক আসরে বাজে ফর্মের কারণে তার অবসর নিয়ে গুঞ্জন উঠেছিল, বাইরে থাকায় তা উসকে গেছে আরও। সম্প্রতি ধোঁয়াশা কিছুটা হলেও কেটেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। তিনি আভাস দেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই ক্যারিয়ার শেষ করতে পারেন ম্যাশ।

শনিবার বিসিবি নির্বাচকদের সঙ্গেও বৈঠক হয়েছে মাশরাফির। আলোচনার বিষয়বস্তু অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ঘোষিত প্রথম দুই ওয়ানডে দলে ফেরানো হলো মাশরাফিকে। চোট কাটিয়ে ১৫ সদস্যের দলে ফিরলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। 

তবে, বিয়ের কারণে দলে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে। মাশরাফির ফেরাটা অনুমেয় থাকলেও, চমক হয়ে এলো আফিফ হোসেন ও নাঈম শেখের প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া।

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একদিন পর ৩ মার্চ দ্বিতীয়টি এবং ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 

এদিকে, এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়ার জাদুর কাঠি মাশরাফি। তবে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে তাকে দেখা গেলেও তাতে থাকবে না বিস্ময়ের কিছু।

অন্যদিকে, আজ ঘোষিত নতুন এই দল থেকে দেখা যাচ্ছে, সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সাত জন। তারা হলেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।

আর দলে ফিরেছেন নয় জন। তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, আফিফ হোসাইন, মোহাম্মদ নাঈম শেখ, আল-আমিন হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন ও শফিউল ইসলাম। 

বাংলাদেশ ওয়ানডে দল: 
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসাইন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আল আমিন হোসাইন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত