বিসমিল্লাহ গ্রুপের এমডিসহ ৭ জনকে ধরতে রেড অ্যালার্ট

bcv24 ডেস্ক    ০৫:৫৬ পিএম, ২০২০-০২-২৫    529


বিসমিল্লাহ গ্রুপের এমডিসহ ৭ জনকে ধরতে রেড অ্যালার্ট

বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী ও তার স্ত্রী গ্রুপটির চেয়ারম্যান নওরীন হাবিবসহ অর্থ পাচার মামলার ৭ পলাতক আসামিকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই অ্যালার্ট জারি করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

এছাড়া এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৫ এপ্রিল আদালতকে জানাতে পুলিশের আইজিপি ও র‍্যাবের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ পাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ নয়জনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ৩০ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ৩৭৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত অপর আসামিরা হলেন- বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ, নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন এবং জনতা ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমদ খান এবং এস এম শোয়েব-উল-কবীর।

প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বর মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) আসামিদের বিরুদ্ধে এ মামলা করে। পরে তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত আমলে নিয়ে ২০১৬ সালে বিচার শুরু করেন। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন মোশাররফ হোসেন কাজল।


রিটেলেড নিউজ

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

২০ দিনে এলো ১১০ কোটি ডলার রেমিট্যান্স

bcv24 ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মা... বিস্তারিত

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট

bcv24 ডেস্ক

বাজারে ছাড়ছে ৫০০ টাকার নোট। নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এ নোট আগামীকাল সোমবার ... বিস্তারিত

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৫ বিলিয়ন ডলারের ঘরে

bcv24 ডেস্ক

দেশের মধ্যে ডলার সংকট চরমে। এ সংকট দূর করতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই... বিস্তারিত

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পেতে আলোচনা শুরু এ মাসেই

bcv24 ডেস্ক

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়... বিস্তারিত

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

যুক্তরাজ্যে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, সঙ্কটের আশঙ্কা

bcv24 ডেস্ক

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম কান্ট্রিস’ ওপেক এবং বা... বিস্তারিত

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

বড় দরপতন ডিজিটাল মুদ্রা বিটকয়েনের

bcv24 ডেস্ক

বৈশ্বিক মন্দায় ডিজিটাল মুদ্রা হিসাবে ব্যাপক পরিচিত বিটকয়েনের বড় ধরনের দরপতন ঘটেছে। গত প্রায় এক ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত