সহজ টার্গেটে ব্যাটিং ব্যর্থতায় হার দেখলো মেয়েরা

bcv24 ডেস্ক    ১১:২০ এএম, ২০২০-০২-২৯    300


সহজ টার্গেটে ব্যাটিং ব্যর্থতায় হার দেখলো মেয়েরা

সম্ভাবনা জাগিয়েও শেষপর্যন্ত জিততে পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করে দিয়েও নিজেদের ব্যাটিং ব্যর্থতায় অলআউট হয়েছে ৭৪ রানে, ফলে সালমা-জাহানারাদের হারতে হয়েছে ১৭ রানের ব্যবধানে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মেলবোর্নে নিউজিল্যান্ডকে বিপক্ষে শুরুটা ভালোই করেছিল সালমারা।   ফিল্ডিং, ক্যাচিং, বোলিংয়ে ছিল দুর্দান্ত। রিতু মনি ও সালমা খাতুনের দূর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ডকে একশর নীচে গুটিয়েও দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। 

ক্যারিয়ার সেরা বোলিং করে রিতু মণি নিউজিল্যান্ডকে আটকে দিয়েছিল মাত্র ৯১ রানে। মাত্র ১৮ রান খরচায় রিতু  কিউইদের ৪ উইকেট নিয়েছেন। যা কি না চলতি বিশ্বকাপে এখনও সেরা বোলিংয়ের রেকর্ড।

মেলবোর্নের জাংশন ওভালে ৯২ রানের টার্গেটে নেমে বাংলাদেশের দুই ওপেনার আয়শা রহমান শুকতারা ও মোর্শেদা খাতুন সুবিধা করতে পারেননি। মাত্র ১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে বাংলাদেশ। মাঝে রোমানা, ফারজানারা দায়িত্বহীনতার পরিচয় দেন। অযথা রান আউটে পরে মাঠ ছাড়েন রিতু মনি ও ফারজানা হক।

ইনিংসের দশম ওভারে অ্যানা পিটারসনের বলে সুইপ করতে গিয়ে ব্যাটে ওপরের কানায় লেগে বল আঘাত হানে জ্যোতির ঘাড়ের নিচে। ফলে আঘাত লাগায় তাকে যেতে হয় অবসরে। দলের রান তখন ৯.২ ওভারে ২ উইকেটে ৩১। জয়ের জন্য করতে হতো আরও ৬১ রান।

বাংলাদেশের দুই অংক স্পর্শ করেছেন মাত্র তিনজন ব্যাটার। তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ রানে অপরাজিত ছিলেন নিগার সুলতানা। মোর্শেদা ও রিতু মনির ব্যাট থেকে এসেছে ১১ রান করে। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় ৭৪ রানে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। তবে রিতু ও সালমার বোলিং তোপে কিউইর কোন ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি। ওপেনার সোফি ১২ এবং অপরপ্রান্তের রাচেল আউট হন ২৫ রান করে। এছাড়া ১৫ রান করা সুজি বেটসকে সরাসরি বোল্ড করে শুরু হয় রিতু মণির তাণ্ডব। পরের ওভারে আরেক সেট ব্যাটসম্যান গ্রিনকে ১১ রানে ফেরান অলরাউন্ডার রোমানা আহমেদ।

নিউজিল্যান্ডের বাকি সাত ব্যাটসম্যানের কেউই যেতে পারেননি দুই অঙ্কে। ১৯.২ ওভারে অলআউট হয়ে নিউজিল্যান্ডের মেয়েরা সালমাদের টার্গেট দেয় ৯২ রানের। রিতু মণি ৪টি, সালমা খাতুন ৩টি এবং রোমানাও নিয়েছেন ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারা ম্যাচ থেকে বাংলাদেশ পরিবর্তন আনে চারটি। আয়েশা রহমান, রিতু মনি,  সোবহানা মুস্তারি, পান্না ঘোষকে জায়গা দিতে বাদ পড়েন শামিমা সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা ও নাহিদা আক্তার। এর পরেও বাংলাদেশের নারী দলটি জিততে পারলো না।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত