শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল আজ শনিবার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ দুপুরে বঙ্গবন্ধু টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে বরিশাল বিভাগের মুখোমুখি হবে চট্টগ্রাম। একই ভেন্যুতে মেয়েদের বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে ঢাকার বিপক্ষে খেলবে খুলনা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্র্ধ্ব-১৭) ২০১৯’র জাতীয় পর্যায়ের উদ্বোধন হয় গত সোমবার। এরপর টুর্নামেন্ট দুটির সেমিফাইনাল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ময়মনসিংহকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় চট্টগ্রাম। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল। আর দিনের দ্বিতীয় সেমিতে খুলনা বিভাগকে ২-০ গোলে হারিয়ে বরিশাল বিভাগ ফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপের সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে খুলনার মেয়েরা। অন্য সেমিফাইনালে ঢাকা বিভাগ ১-০ গোলে হারায় রংপুর বিভাগকে।
২০১৯ সালের ৩১ আগস্ট টুর্নামেন্টের লোগো এবং ট্রফি উন্মোচন করা হয়। ১ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে বালক ও বালিকা আসরের উদ্বোধন করা হয়। বালক বিভাগে উপজেলা পর্যায়ে ৪৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলের ৯৮ হাজার ৭৩০ জন ফুটবলার এবং বালিকা বিভাগের খেলায় জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে আটটি দলে ১১ হাজার ৮২৬ জন ফুটবলার অংশ নেন। প্রতিটি পর্যায়ে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়েছিল।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত