শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৭:৫২ এএম
কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে পড়ে এক পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের একটি বাস সকাল সাড়ে ৭টার দিকে বেপোয়ারা গতিতে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এসময় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার করেন। পরে গুরুতর আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক পথচারী ও ২ বাসযাত্রী মারা যান।
নিহতরা হলেন, পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা, বাসযাত্রী ঢাকা কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুঞ্জিগঞ্জ জেলার মো. রমজান আলী।
এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জানান পুলিশের এই কর্মকর্তা।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত