শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০০ এএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পার্থ শহরের একটি হাসপাতালে ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান বলছে, জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে নিয়ে আসার পর ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তবে তার নাম প্রকাশ করা হয়নি। প্রমোদতরীতে তার স্ত্রীও ছিলেন। তিনিও করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। দেশটিতে এখন পর্যন্ত ২৪ জনের দেহে করোনার সন্ধান মিলেছে।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এক মার্কিন নাগরিকের মৃত্যু হলে গতকাল শনিবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একজনের মৃত্যু হয়।
ট্রাম্পের দেশে এ পর্যন্ত ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
তবে দেশটিতে যাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে তারা করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোতে ভ্রমনে যাননি। তা সত্ত্বেও কীভাবে সংক্রামণ ছড়াল তা নিয়ে চিন্তিত দেশটির প্রশাসন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে করোনা ভাইরাস ধরা পড়ে। বিশ্বের ৪৬টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন সোয়া লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ২ হাজার ৯শ জনেরও বেশি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত