টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

bcv24 ডেস্ক    ০২:০৭ পিএম, ২০২০-০৩-০১    306


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। 

দীর্ঘ সাত মাস পর আজ মাঠে নামছে টাইগাররা। গুরুত্বপূর্ণ এ সিরিজ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবেন লাল সবুজদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। 

বিশ্বকাপ পরবর্তী সময়ে বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে শ্রীলংকার মাটিতে। গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার না থাকায় হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরতে হয়েছিল তামিমদের। ওই ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না অধিনায়ক মাশরাফি ও সাইফুদ্দিন। আর সাকিব আল হাসান বিরত ছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। 

গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টাইগার একাদশে থাকা এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রুবেল হোসেনকে জিম্বাবুয়ের বিপক্ষে দলে রাখা হয়নি। তাদের জায়গায় দলে ডাক পেয়েছেন মাশরাফি, সাইফউদ্দিন ও লিটন দাস।

বোলিং আক্রমণে বাংলাদেশ সাইফুদ্দিনকে মূল বোলার করে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। স্পিনে রাখা হয়েছে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকে। 

কাপ্তান মাশরাফির বিদায়ের সিরিজকে রঙিন করে রাখতে সব ম্যাচে জয় চায় টাইগাররা। এক্ষেত্রে ম্যাচ বাই ম্যাচ আগাতে চান মাশরাফি। 

একইসঙ্গে নজরে থাকবেন একমাত্র টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া মি. ডিপেন্ডাবল খ্যাত মুশফিকুর রহিমও। টেস্টের ন্যায় ওয়ানডেতেও তিনি নিজের নৈপুণ্য ধরে রাখবেন বলে আশা টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটপ্রেমিদের। 

এখন পর্যন্ত টাইগাররা সফরকারীদের এ ফরম্যাচে ৭২ বার মোকাবেলা করেছেন। যেখানে জয় পেয়েছেন ৪৪টিতে। জিম্বাবুয়ে জিতেছে ২৮টিতে। 

সবশেষ উভয়ের দেখা হয়েছিল ২০১৭ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিন ম্যাচের ওই সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল মাশরাফিরা। তাই এ ম্যাচেও জয় পেতে মরিয়া লাল সবুজরা।

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত