মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দিন

bcv24 ডেস্ক    ০২:০৮ পিএম, ২০২০-০৩-০১    266


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দিন

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবীণ রাজনীতিক মুহিউদ্দিন ইয়াসিন। স্থানীয় সময় ১ মার্চ রোববার সকালে তিনি রাজদরবারে শপথ গ্রহণ করেন। 

মালয়েশিয়ার রাজনীতিতে মুহিউদ্দিন ইয়াসিনের পদার্পণ ১৯৭৮ সালে। ওই বছরই তিনি প্রথম এমপি নির্বাচিত হন। ৪২ বছরের রাজনৈতিক জীবনে পররাষ্ট্র, শিল্প ও বাণিজ্যসহ ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন মুহিউদ্দিন। 

সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মেয়াদে ছয় বছর উপপ্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে নাজিবের আর্থিক কেলেঙ্কারি নিয়ে কথা বলায় ২০১৫ সালে তাকে বরখাস্ত করা হয়। এরপর মাহাথিরের সঙ্গে মিলে ২০১৬ সালে পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম) নামের রাজনৈতিক দল গঠন করেন। 

প্রধানমন্ত্রী হতে মাহাথির দলের দায়িত্ব ছাড়লে তার স্থলাভিষিক্ত হন মুহিউদ্দিন ইয়াসিন। ২০১৮ সালে মাহাথির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এবার প্রধানমন্ত্রী হিসেবেও মাহাথিরের স্থলাভিষিক্ত হলেন এই ঝানু রাজনীতিক।

এদিকে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। রোববার তার শপথ গ্রহণের আগে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মাহাথির। 

তিনি বলেন, মুহিউদ্দিন বহুদিন ধরে এই এজেন্ডা নিয়ে খেলছিলেন। তাতে তিনি সফল হয়েছেন।

মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ এমপিদের মতামতের ভিত্তিতেই মুহিউদ্দিন ইয়াসিনকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়েছে। তবে তিনি আসলেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন পেয়েছেন কিনা তা যাচাইয়ের জন্য পার্লামেন্টের জরুরি অধিবেশন দাবি করেছেন মাহাথির। সংবাদ সম্মেলনে মাহাথির দাবি করেন, তার প্রতি বেশিরভাগ এমপির সমর্থন থাকলেও রাজা তাকে দেখতে চাইছেন না। ফলে অপেক্ষাকৃত কম জনপ্রিয় একজনকে প্রধানমন্ত্রী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতা পাকাপোক্ত করতেই তার ওই পদত্যাগ বলে প্রতীয়মান হচ্ছিল। আরও জোরালোভাবে ফিরতে চাইছিলেন তিনি। 

মাহাথিরের পদত্যাগের পর প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সাক্ষাৎকার নেন দেশটির রাজা। প্রধানমন্ত্রী হিসেবে তাদের পছন্দের ব্যাপারে জানতে চাওয়া হয় ওই সাক্ষাৎকারে। এর ভিত্তিতেই গত দুই দশক ধরে ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি থাকা মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমকে পাশ কাটিয়ে ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে বাছাই করা হয়।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত