শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০১ এএম
কক্সবাজারের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ দালালকে আটক করা হয়েছে।
আজ সোমবার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম আতিক উল্লাহ।
তবে আটক দালালদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৪ শিশু ও ১৭ জন নারী রয়েছেন। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
এসআই আতিক উল্লাহ বলেন, ‘ভোর রাতে রেজু খালের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গাকে একত্রিত করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দালাল পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা সম্ভব হয়।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত