শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০০ এএম
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের পর কাঁপছে মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরান। দেশটিতে সময়ের সাথে পাল্লা দিয় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।
দেশটিতে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির একজন শীর্ষ উপদেষ্টা প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ইরানে করোনা প্রকোপে ৬০ জনের মৃত্যু হল। যা চীনের বাহিরে সর্বোচ্চ।
আজ সোমবার রাষ্ট্রীয় বেতারের বরাত দিয়ে ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।
এর আগে গত শুক্রবার মারা যান দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক।
অপরদিকে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ভাইরাসটির নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিসি। এছাড়া ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারসহ আরও ৫ সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। সবমিলে এখন আক্রান্তের সংখ্যা দেড় হাজারেরও বেশি।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আগামী তিন দিনের মধ্যে একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ভাইরাসের প্রাদুর্ভাব যাতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে তেহরান। তারই অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে- আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ইরাকে। তবে এসব দেশে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চীনের স্বাস্থ্য কমিশনের সূত্রমতে, এখন পর্যন্ত বিশ্বের অন্তত ৫২টি দেশের এক লাখ ৩০ হাজারের বেশি মানুষের দেহে করোনা মিলেছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪৫ হাজার মানুষ।
বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার। আর মারা গেছেন ৩ হাজার ৬০ জন। এর মধ্যে ২ হাজার ৯১২ জনই চীনা নাগরিক।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত