রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৮৭৭ মিলিয়ন ডলারের আবেদন

bcv24 ডেস্ক    ১২:২৮ এএম, ২০২০-০৩-০৪    265


রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৮৭৭ মিলিয়ন ডলারের আবেদন

জাতিসংঘ সংস্থাগুলো এবং এনজিও অংশীদাররা বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের এবং সেই সঙ্গে আশ্রয়দাতা দেশের স্থানীয় সম্প্রদায়ের চাহিদা মেটাতে ৮৭৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়ে ২০২০ জয়েন্ট রেস্পন্স প্ল্যান (জেআরপি) অনুযায়ী তহবিল সংগ্রহের অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) থেকে এ তারা অর্থ সংগ্রহের কাজ শুরু করে। ইউএনএইচসিআর এর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, ‘বিগত বছরগুলোর সাফল্যের প্রেক্ষিতে প্রচেষ্টার অংশ হিসেবে মিয়ানমারের আনুমানিক ৮ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী ওই অঞ্চলের ঝুঁকিপূর্ণ ৪ লাখ ৪৪ হাজার বাংলাদেশীর জরুরি প্রয়োজন মেটাতে ৮৭৭ মিলিয়ন মার্কিন ডলার (৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার) তহবিল সংগ্রহের জন্য আবেদন জানানো হয়েছে।

জাতিসংঘ সংস্থাটি আরো জানায়, বাংলাদেশ সরকার ও এর জনগণ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের স্বাগত জানিয়ে তাদের প্রতি অসাধারণ সংহতি প্রদর্শনের নজির স্থাপন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর অধিকাংশ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার তৃতীয় বছর। ২০১৭ সালে এরা মিয়ানমার থেকে পালিয়ে আসে। রোহিঙ্গাদের নিরাপত্তা ও সম্মান এবং স্থানীয় বাংলাদেশীদের কল্যাণ নিশ্চিত করতে স্বাস্থ্য, সুরক্ষা, শিক্ষা, এলাকা ব্যবস্থাপনা, জ্বালানী ও পরিবেশ সবদিক থেকেই প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। 

ইউএইচসিএনআর জানায়, ‘রোহিঙ্গারা দেশে ফিরে যেতে যায়, এটা স্পষ্ট। কিন্তু তারা ও তাদের পরিবারের সদস্যরা সেখানে নিরাপদ হলে এবং তাদের মৌলিক চাহিদা ও সেবা সমূহ নিশ্চিত হলে, সর্বোপরি মিয়ানমারের নাগরিকত্ব পেলেই তারা সেখানে ফিরে যাবে।’ জাতিসংঘ জানায়, ২০২০ জয়েন্ট রেসপন্স প্ল্যানের সহায়তা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও মিয়ানমারে তাদের টেকসই ও নিরাপদে ফিরে যাবার জন্যও জরুরি।

শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেন, ‘সেই পরিবেশ না আসা পর্যন্ত, বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা ও তাদের আশ্রয় দানকারী বাংলাদেশী মানুষের পাশে দাঁড়াতেই হবে।’ তিনি রোহিঙ্গাদের কষ্টের কথা শুনার ও তাদের আশা ও ভবিষ্যতের স্বপ্নকে বুঝার ওপর জোর দেন। ২০২০ জেআরপি সেই সব স্থানগুলো দৃঢ়ভাবে চিহ্নিত করেছে, যে সব ক্ষেত্রে স্থানীয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোর মধ্যে জনসেবা অবকাঠামো, টেকসই জীবনযাত্রা, পরিবেশ সংরক্ষণ ও জ্বালানী অন্যতম।

আইওএম মহাপরিচালক অ্যান্টোনিও ভিটোরিনো বলেন, ‘যখন থেকে আন্তর্জাতিক সম্প্রদায় ২০১৭ সালের আগস্ট মাসের ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে, আমরা তখন থেকেই এই আশ্রয়হীন রোহিঙ্গারা যেন নিজ ভূমিতে ফিরে যেতে পারে সে জন্য একটি টেকসই, সম্মানজনক বাসযোগ্য পরিবেশ সৃষ্টির লক্ষে এবং আশ্রয়দানকারী স্থানীয়দের অর্থবহ সহায়তা দিতে সরকারের সাথে একটি দীর্ঘ মেয়াদী বিনিয়োগে কাজ করার বিষয়টি দেখভাল করার ব্যাপারে অঙ্গীকার করি।’ ২০২০ জেআরপিএস মূলত অবকাঠামো, জীবিকা, জীবিকা ও পরিবেশের দিকে নজর দিয়েছে।

বাংলাদেশ সরকার জানুয়ারি মাসে রোহিঙ্গা শরণার্থী শিশুদের মিয়ানমারের স্কুলের কারিকুলাম ব্যবহার করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ জেআরপিও মানবিক অংশীদারদের এই গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের সুযোগটি গ্রহণ করার অনুমতি দিবে। শিবিরগুলো এখন নিরাপদ। এগুলোর আশপাশে আগের তুলনায় উন্নত পথঘাট, নালা, সেতু ও দোকানপাট হয়েছে। এছাড়াও ৩ হাজারের বেশি প্রশিক্ষিত ও সুসজ্জিত রোহিঙ্গা শরণার্থী জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।

২০১৯ সালে জেআরপি ৯২১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছি। এর বিপরীতে তার ৭০%-এর সামান্য কিছু বেশি অর্থাৎ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ হয়েছিল।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত