শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ

bcv24 ডেস্ক    ১২:৩৬ এএম, ২০২০-০৩-০৪    285


শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ যখন ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করালো, তখন সবাই ভেবেছিল হেসেখেলেই জয় আসবে। কিন্তু জিম্বাবুয়ের ডোনাল্ড তিরিপানোর ছয়-ছক্কার মারে জয়ের স্বপ্ন  ফিকে হতে বসেছিল টাইগারদের। জিম্বাবুয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গেল। তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানে জয় নিয়ে স্বাগতিকরা সিরিজ জিতে নিল এক ম্যাচ বাকি থাকতেই। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েও জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। তামিম ইকবালের ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস প্রায় মাটিই হতে বসেছিল। তিরিপানোর শেষ দিকে তার ২৮ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ৩১৮ রানে। 

জিম্বাবুয়ের লোয়ার অর্ডারের ডোনাল্ড তিরিপানো আর তিনোতেন্দা মুতুমবজি ছয়-ছক্কার মারে ম্যাচ প্রায় ঘুরিয়েই দিচ্ছিলেন! অষ্টম উইকেটে এই যুগল দশের ওপর রানরেটে খেলে দলকে জয়ের বেশ কাছে নিয়ে আসেন। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান। শফিউল ইসলামের করা ৪৯তম ওভারে ২ বাউন্ডারিসহ ১৪ রান তুলে নেন তিরিপানো-মুতুমবজি।

শেষ ওভারে দরকার ২০ রান, খুবই সম্ভব। আল আমিন হোসেন আসেন শেষ ওভারটি করতে, যিনি আবার ৯ ওভারে কোনো উইকেট না নিয়ে ৭০ রান দিয়ে দেন আগে।

আল আমিনের শেষ ওভারে শুরুটা বেশ ভালোই ছিল। প্রথম বলে দিয়েছিলেন এক রান, পরের ডেলিভারি ওয়াইড দিলেও দ্বিতীয় বলে মুতুমবজিকে (২১ বলে ৩৪) লং অনে লিটন দাসের ক্যাচ বানিয়ে স্বস্তি ফিরিয়েছিলেন এই পেসার।

কিন্তু তৃতীয় বলে বড় এক ছক্কা হাঁকিয়ে দেন তিরিপানো। চতুর্থ বলে আবারও ছক্কা। শেষ দুই বলে দরকার তখন মাত্র ৬ রান। এমন মুহূর্তে পঞ্চম বলটি দারুণ বুদ্ধিমত্তায় বাউন্সার দেন আল আমিন, চলে যায় উইকেটের পেছনে।

শেষ বলে জিম্বাবুয়ের চাই ছক্কা, স্ট্রাইকে সেট ব্যাটসম্যান তিরিপানো। তখনও সম্ভাবনা ছিল। কিন্তু ওই বলটি আর আকাশে তুলতে পারলেন না তিরিপানো, এক রানেই সন্তুষ্ট থাকতে হলো জিম্বাবুয়েকে। ট্রাজেডি নায়ক হয়ে রইলেন ২৮ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫৫ রান করা তিরিপানো।

অথচ রান তাড়ায় নেমে একশ রান পার হতেই ৪ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। ২২৫ রানের মধ্যে হারায় ৭ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্য এক লড়াই তিরিপানো-মুতুমবজির। যদিও শেষ রক্ষা হলো না।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৮ (তামিম ১৫৮, লিটন ৯, শান্ত ৬, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*, মিরাজ ৫, মাশরাফি ১, তাইজুল ০, শফিউল ৫*; মুম্বা ১০-০-৬৪-২, টিশুমা ৫-০-৩৫-১, টিরিপানো ৮-০-৫৫-২, মাধেভেরে ৭-০-৩৮-১, রাজা ১০-০-৫৯-০, উইলিয়ামস ৭-০-৩৫-০, মাটুমবোদজি ৩-০-৩৪-০)

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ৩১৮/৮ (কামুনহুকামউই ৫১, চাকাভা ২, টেইলর ১১, উইলিয়ামস ১৪, মাধেভেরে ৫২, রাজা ৬৬, মুতুমবামি ১৯, মাটুমবোদজি ৩৪, টিরিপানো ৫৫*, মুম্বা ০*; মাশরাফি ১০-০-৫২-১, শফিউল ৯-০-৭৬-১, মিরাজ ৭-০-২৫-১, আল আমিন ১০-০-৮৫-১, তাইজুল ১০-০-৫২-৩, মাহমুদউল্লাহ ৪-০-২২-০)


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত