শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:০২ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই নোংরা ব্যাংক নোট থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে সতর্কবার্তা উচ্চারণ করেছে ডব্লিউএইচও। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সংস্থাটির পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। একইসঙ্গে নোটের বিকল্প ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
নোটের বিকল্প বলতে ‘কন্টাক্টলেস পেমেন্ট’-এর কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, সংক্রমণ
এড়াতে লোকজনের সম্ভব হলে যোগাযোগহীন প্রযুক্তি বা কন্টাক্টলেস টেকনোলজি ব্যবহার করা উচিত।
এছাড়া ব্যাংক নোট স্পর্শ করার পর লোকজনকে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। কেননা, করোনা ভাইরাস সংক্রমণের উপাদান মানব দেহের মতো এসব নোটে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’ও নোংরা নোট ‘ব্যাকটেরিয়া বা ভাইরাস বহন করতে পারে’ বলে স্বীকার করেছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নিয়মিত হাত ধোয়া এবং দিনে দুই বার স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কারের অনুরোধ করা হয়েছে তাদের পক্ষ থেকে। এছাড়া ব্যাংকের কার্ডগুলোও মুছে রাখার অনুরোধ জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।
এর আগে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যবহৃত ব্যাংক নোটের জীবাণু নাশের উদ্যোগ নেওয়া হয়। আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি ব্যবহৃত ব্যাংক নোটগুলোও আলাদা করে রাখা হয়। জীবাণু নাশের জন্য অতি বেগুনী আলো বা উচ্চ তাপমাত্রা ব্যবহার করে ১৪ দিন পর্যন্ত সংরক্ষণের পর এসব নোট ফের বাইরে ছাড়া হয়।
এদিকে করোনা ভাইরাস আতঙ্কে মধ্যপ্রাচ্য ও চীনসহ কয়েকটি দেশে ইতোমধ্যে করমর্দন, আলিঙ্গন ও গালে চুমু দেওয়ার মতো অভ্যাস বাদ দিতে বলা হয়েছে।
ব্রাজিলে পানীয় পানের সময় ধাতব স্ট্র একে অন্যের সঙ্গে ভাগাভাগি না করার পরামর্শ দিয়েছে।
সূত্র: আল জাজিরা।
দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷ গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত