শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৫ এএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের মেয়ে শিশু নিহত হয়েছে। এসময় নিহতের আরো দুই মেয়েসহ তিনজন আহত হয়।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চৌরাস্তার উত্তর পাশের ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের শিশু সন্তান নিধি রানি মজুমদার। আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, চৌমুহনী চৌরাস্তা থেকে সিএনজি অটোরিকশা আফানিয়ার দিকে যাওয়ার পথে ছালামের দোকানের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সাথে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার ছোট মেয়ে মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার দুই মেয়েসহ আরো তিনজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও পিকআপভ্যানটি জব্ধ করা হয়েছে।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত