শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০:০৮ এএম
সফররত জিম্বাবুয়েকে বাংলাওয়াশের স্বাদ দিয়ে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়কত্বের ইতি টেনেছেন বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র মাশরাফি বিন মর্তুজা।
বিদায়ী ম্যাচের আগের দিন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। শুক্রবার নিজের ৮৮ তম অধিনায়কত্বের ম্যাচে নেতৃত্ব দেন মাশরাফি। এতে দেশের প্রথম ও বিশ্বের ২৫ তম অধিনায়ক হিসেবে ৫০ তম ওয়ানডে জয়ের নজির স্থাপন করেন তিনি। এর মধ্যদিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান চিত্রা নদী পাড় থেকে উঠা আসা এ ক্রিকেটার।
অধিনায়ক মাশরাফির বিদায় আবেগাপ্লুত করে তুলেছে দলের সবাইকে। ম্যাশও স্মরণ করতে ভোলেননি দলের প্রত্যেকটি খেলোয়াড়কে। বিশেষ করে জুয়াড়ির প্রস্তাব পেয়ে গোপন করায় আইসিসি থেকে ১ বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানকে। দেশের সেরা এ অলরাউন্ডারকে নিয়ে বেশ গর্বিত টাইগার অধিনায়ক।
এই মুহূর্তে দলে না থাকলেও কাপ্তান মাশরাফির বিদায়ে আবেগাপ্লুত সাকিবও। তাইতো তার বিদায়ে নিজের ফেসবুক টাইম লাইনে ম্যাশকে শ্রদ্ধা, ভালবাসা ও শুভাকামনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব লিখেন, ‘অনেক প্রতিবন্ধকতার পরও মাশরাফিকে হার না-মানার মানসিকতা দেশের ক্রিকেটারদের জন্য উদাহরণ হয়ে থাকবে। একজন সত্যিকারের নেতা ও যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি উৎসাহ জুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার কাছ থেকেই শিখেছি গৌরব ও সম্মানের সঙ্গে দেশের জার্সি গায়ে কীভাবে হৃদয় দিয়ে লড়তে হয় মাঠে।’
এখানেই শেষ নয়। অধিনায়ক মাশরাফিকে না পেলেও সতীর্থ মাশরাফিকে আরও কিছুদিন দেখার আকাঙ্ক্ষা সাকিবের। পাশাপাশি ক্রিকেটে মাশরাফির অবদান যেন কখনও শেষ না হয় সেই চাওয়াটাও জানিয়ে রাখলেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার, ‘নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে। কাটাব সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে ও ব্যক্তিগত নৈপূণ্যে প্রতিটি মুহূর্তে পাশে থেকে আমাদের প্রেরণা দিয়েছেন। পথপ্রদর্শক হয়ে ও সামনে থেকে নেতৃত্ব দিয়ে যেভাবে দল হিসেবে এগিয়ে যেতে আমাদের সাহায্য করেছেন, তা ভুলব না কখনই। বিনয় ও সম্মানের সঙ্গে টিম টাইগার্স ও জাতীয় পতাকা বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় মাশরাফি ভাই হয়ে সারাটা জীবন থাকবেন আমাদের মাঝে। আগের মতোই আমাদের দেখে রাখবেন। সব সময় যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন, এই শুভকামনা জানাচ্ছি।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত