সোমবার, ৩ আগস্ট ২০২৬ ০৭:৫৩ এএম
কখনো কম কখনো বেশি, এভাবেই মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। যেখানে ৩ হাজার ৭০ জনই চীনা নাগরিক। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চীন ও অন্যান্য দেশের দেড়শ’রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের হার। যেখানে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের লাখ ছাড়িয়েছে।
আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দেড় হাজারের বেশি মানুষ। যেখানে এখন পর্যন্ত করোনায় প্রকোপ থেকে মুক্তি মিলেছে ৫৫ হাজার ১৯০ জনের।
আজ শনিবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে এখন পর্যন্ত ৬ হাজার ৫৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ৪২ জন।
অপরদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। প্রথম দিকে তেহরান এগিয়ে থাকলেও এক সপ্তাহের মাথায় ছাড়িয়ে যায় রোম। সেখানে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৩৬। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে প্রাণ হারিয়েছেন ১৯৭ জন নাগরিক।
অপরদিকে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে এখন পর্যন্ত ৪ হাজার ৭৪৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২৪ জন।
জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৭০৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ জন। অপরদিকে, জাপানের বিভিন্ন স্থানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩১ এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
ফ্রান্সে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৩ এবং মৃত্যু হয়েছে ৭ জনের। জার্মানিতে এখন পর্যন্ত ৫৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬১ এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে। সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ১৩০, হংকংয়ে ১০৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ২ জন, সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৯৩, মারা গেছেন ১ জন।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত প্রথমবারের একজনের মৃত্যু হয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩০ জন। নরওয়েতে ৫৯, কুয়েতে ৫৬, বাহরাইনে ৫২, সুইডেনে ৫২, অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০, মৃত্যু ২, মালয়েশিয়ায় আক্রান্ত ৮৩, থাইল্যান্ডে ৪৭ জন আক্রান্ত হয়েছে এবং ১ জন মারা গেছে।
অপরদিকে, তাইওয়ানে আক্রান্তের সংখ্যা ৪৫ এবং মৃত্য ১, নেদারল্যান্ডসে আক্রান্ত ৮২, মারা গেছেন একজন, ইরাকে আক্রান্ত ৩৫ এবং মৃত্যু ২, কানাডায় আক্রান্ত ৪৫, অস্ট্রিয়ায় ৪৭, ভারতে ৩০, আরব আমিরাতে ৪৫, আইসল্যান্ডে ২৬, বেলজিয়ামে ১০৯, আলজেরিয়ায় ১৭, সান মেরিনোতে আক্রান্ত ২১ এবং মৃত্যু ১, ভিয়েতনামে আক্রান্ত ১৬, ডেনমার্কে ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে, ইসরাইলে আক্রান্ত ১৫, লেবাননে ১৫, ওমানে ১৫, ম্যাকাউতে ১০, ক্রোয়েশিয়ায় ১০, ইকুয়েডরে ১০, গ্রিসে ৯, কাতারে ৮, ফিনল্যান্ডে ৭, বেলারুসে ৬, আয়ারল্যান্ডে ৬, মেক্সিকোতে ৬, পর্তুগালে ৬, রোমানিয়ায় ৬, পাকিস্তানে ৫, সেনেগালে ৪, ফিলিপাইনে আক্রান্ত ৩ এবং মৃত্যু ১, আজারবাইজানে আক্রান্ত ৩, ব্রাজিলে ৩, জর্জিয়ায় ৩, নিউজিল্যান্ডে ৩, রাশিয়ায় ৩ এবং চিলিতে আক্রান্তের সংখ্যা ৩।
মিসরে আক্রান্ত ২, এস্তোনিয়ায় ২, ইন্দোনেশিয়ায় ২, সৌদি আরবে ২, হাঙ্গেরিতে ২, আফগানিস্তানে ১, আন্দোরে ১, আর্মেনিয়ায় ১, কম্বোডিয়ায় ১, ডোমিনিকান প্রজাতন্ত্রে ১, জর্ডানে ১, লাটভিয়ায় ১, লিথুনিয়ায় ১, লুক্সেমবার্গে ১, মোনাকোতে ১, মরক্কোতে ১, নেপালে ১, নাইজেরিয়ায় ১, উত্তর মেসিডোনিয়ায় ১, সান মেরিনোতে ১, সৌদি আরবে ১, শ্রীলঙ্কায় ১, তিউনিসিয়ায় ১ এবং ইউক্রেনে ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে, বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সে ভয়ে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণ সাময়িক স্থগিত করেছে সৌদি আরব।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত বহু দেশে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত