নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

ক্রিড়া প্রতিবেদক    ০৮:২৯ পিএম, ২০২০-০৩-০৮    330


নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা

মাশরাফি বিন মুর্তজার বিদায়ের দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড- বিসিবি। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তামিম।

রোববার (৮ মার্চ) হোম অব ক্রিকেট মিরপুরে বোর্ডের পরিচালক পর্ষদের সভা শেষে সন্ধ্যায় এ ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি বলেন, ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। আমরা চাই, সে লম্বা সময়ের জন্য অধিনায়কের দায়িত্ব পালন করুক।

এদিকে, সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলে নেতৃত্বে পরিবর্তন হবে কিনা- সে বিষয়ে জানতে চাইলে পাপন বলেন, এই বিষয় নিয়ে আমরা আজ বোর্ড পরিচালকরা আলোচনা করেছি। আলোচনা শেষেই সিদ্ধান্ত নেয়া হয়েছে তামিমকে ‘লং টাইমের’ জন্য অধিনায়ক হিসেবে নির্বাচিত করার বিষয়টি।

ভারতীয় জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন রাখার অপরাধে পেশাদার ক্রিকেট থেকে গত নভেম্বরে এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। আগামী অক্টোবরেই উঠে যাবে বিশ্বসেরা অলরাউণ্ডারের নিষেধাজ্ঞা।

এদিকে, সাকিব আল হাসানের অবর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট দলের নেতৃত্বভার তুলে দেয়া হয় অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মোমিনুল হক সৌরভের কাঁধে।

প্রিন্স অব কক্সবাজার খ্যাত মোমিনুলের অধীনেই আগামী এপ্রিলে ফের পাকিস্তানে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। আর এ টেস্ট ম্যাচের আগে একই সফরে নতুন ঘোষিত অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বেই একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলবে টাইগাররা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত