করোনাতঙ্কে যুক্তরাষ্ট্রের ৩৪ রাজ্য, মৃত ২১

bcv24 ডেস্ক    ০৪:৩৯ পিএম, ২০২০-০৩-০৯    289


করোনাতঙ্কে যুক্তরাষ্ট্রের ৩৪ রাজ্য, মৃত ২১

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে অন্যান্য দেশের ন্যায় কাঁপছে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রও। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ২২ জনের প্রাণহানি ঘটেছে। 

অপরদিকে, সময়ের সাথে দীর্ঘ হচ্ছে আক্রান্তের সারি। আজ সোমবার সকাল পর্যন্ত ট্রাম্পের দেশে প্রাণঘাতি ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫শ ছাড়িয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ওয়াশিংটন, ফ্লোরিডা ও দেশটির সর্ববৃহৎ শহর নিউইয়র্কে। 

বার্তা সংস্থা সিএনএন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রথম করোনার সন্ধান মেলে ওয়াশিংটন রাজ্যে। এরপর একে একে ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে। এখন পর্যন্ত দেশটির ৩৪টি রাজ্যে করোনা সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে সবেচেয়ে বেশি আক্রান্ত ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে। 

এদিকে করোনা নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাম্প প্রশাসন। তারা সবধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

পাশাপাশি করোনার প্রকোপ বাড়তে থাকায় বিভিন্ন স্থানে কনসার্ট ও কনফারেন্স বাতিল করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বাসায় অবস্থান করতে বলা হয়েছে। প্রয়োজনে অনলাইনে ক্লাস নেয়া হবে বলেও জানানো হয়। 

অন্যদিকে, মার্কিন নাগরিক বিশেষ করে যেসব ভ্রমণকারী ইতোমধ্যেই কোনো ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের প্রমোদতরীতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। এ বিষয়ে একটি ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে।

সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, প্রমোদতরীতে ভ্রমণকারীদের করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। এমন তথ্য প্রকাশের পরই মার্কিন নাগরিকদের প্রমোদতরীতে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিকে চীন থেকে বিশ্বের অন্তত ১০৯টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজারের বেশি মানুষ। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজারের বেশি। 

এসবের মধ্যে চীনেই প্রাণহানি ঘটেছে সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ১১৯ জন মারা গেছেন। আর চীনের বাহিরে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৬৯৭ জন। 

চীনের বাহিরে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সেখানে ৩৬৬ মারা গেছেন। ৭ হাজার ৩৪২ জন, যেখানে দেশটির সেনাপ্রধান সালভেতর ফারিনাও রয়েছেন। একইসঙ্গে দেশটির ১১টি শহরের প্রায় দেড় কোটি মানুষকে নেয়া হয়েছে কোয়ারেন্টাইনে। 

এরপরই রয়েছে আর ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। এখন পর্যন্ত দুই সংসদ সদস্য ও এক রাষ্ট্রদূতসহ দেশটির ১৯৪ জন নাগরিক মরণ এ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে সেখানে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়াও। এখন পর্যন্ত দেশটিতে ৫১ জন মারা গেছেন। আক্রান্তের দিক থেকে চীনের বাহিরে সবচেয়ে বেশি। দেশটির ৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে ভুগছেন।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত