শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৬:৫৪ এএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের পাশাপাশি মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে পুলিশ। মাদকের ভয়াবহতা ঠেকাতে শুধু পুলিশের ওপর নির্ভর নয়, সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘দেশে মাদকের সাপ্লাই যেন না আসতে পারে সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। এর প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’
এর আগে আইজিপি হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। এবং ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন ঐতিহাসিক টেরাকোটা ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আলম টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৯টি পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ
শীর্ষক প্রকল্পের আওতায় ৯ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে বাগেরহাট
শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ করা হয়।
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্... বিস্তারিত
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক গৃহবধূকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে তাঁর স্বামী ও শাশ... বিস্তারিত
চট্টগ্রামের রাউজান উপজেলায় টমটম উল্টে শহীদুল ইসলাম ওরফে রাফি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে... বিস্তারিত
৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু ... বিস্তারিত
রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে... বিস্তারিত
বিচারিক ও প্রশাসনিক ফোরামে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে দণ্ডিত ব্যক্তিকে কনডেমড সেলে রাখা ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত