শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৩:৫৪ এএম
করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের শীর্ষ নেতাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এমনটাই আশঙ্কা করা হয়েছে! আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর মার্কিন কংগ্রেসের আরও দুই রিপাবলিকান সদস্য নিজেরাই কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। তারা খুব সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং হাত মিলিয়েছেন। এর ফলে ট্রাম্প নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে!
সম্প্রতি কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে এক রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস।
এর মধ্যে ডগ কলিন্সের সঙ্গে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়েছে এবং তারা হাতও মিলিয়েছেন। এছাড়া ম্যাট গেইটস গত সোমবার ট্রাম্পের সঙ্গে সফর করেছেন। এর ফলে এই দুইজন আক্রান্ত হয়ে থাকলে ট্রাম্পের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স-টুয়েন্টিফোর।
এর আগে একই কারণে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং অ্যারিজোনার রিপাবলিকান পল গোসার স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেছেন বলে খবর বেরিয়েছে। তবে তাদের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কোনো খবর আসেনি।
রিপাবলিকান আইনপ্রণেতা গোসার রোববার এক বিবৃতিতে বলেন, তার তিনজন স্টাফ মেম্বারসহ তিনি আক্রান্ত ব্যক্তির সঙ্গে বেশকিছু সময় ছিলেন এবং কয়েকবার হাতও মিলিয়েছেন।
এমন খবর শোনার পর মার্কিন প্রেসিডেন্ট ভীত হয়ে পড়েছেন বলে খবর দিয়েছে সিএনএন। ‘ট্রাম্পের আতঙ্কিত চেহারা প্রদর্শন করে যে, কোনো আমেরিকান করোনভাইরাস ঝুঁকি থেকে মুক্ত নয়’ এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষার কোনো প্রয়োজন নেই।
সূত্র : সিএনএন
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত