উহান গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

bcv24 ডেস্ক    ০৬:৪৫ পিএম, ২০২০-০৩-১০    301


উহান গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মারণঘাতী করোনা ভাইরাসের মূলকেন্দ্র চীনের উহান শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।  

শি এমন সময় উহান গেলেন যখন সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। একইসঙ্গে শি’র সফর এমন ইঙ্গিত দিচ্ছে যে চীনে হয়তো করোনা ভাইরাসের মহামারি অবসান হতে চলেছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি তার সফরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা উহানের স্বাস্থ্যকর্মী, সামরিক কর্মকর্তা এবং সেনাসদস্য, স্বেচ্ছাসেবী সদস্য এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শি স্থানীয় লোকজন এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।  

করোনাভাইরাসের বিস্তার রোধ করতে এক কোটি দশ লাখ জনবসতির উহানের সঙ্গে অন্যান্য শহরের যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয় চীনের কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট শি এমন সময় উহান সফরে গেলেন যখন সেখানে গত এক সপ্তায় ভাইরাসের বিস্তার ব্যাপকভাবে কমে গেছে।  

আজ মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল সোমবার উহানে মাত্র ১৯ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর আগের দিন আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৪০। চীনে করোনাভাইরাসে মোট ৮০ হাজার ৭৫৪ জন আক্রান্ত হয়েছেন। 

এদিকে কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার ১৭ ব্যক্তি মারা গেছেন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩‌,১৩৬ জনে।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত