করোনায় আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সতীর্থ

bcv24 ডেস্ক    ১১:৫৮ পিএম, ২০২০-০৩-১২    289


করোনায় আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সতীর্থ

ড্যানিয়েল রুগানি প্রথম ইতালিয়ান শীর্ষ স্থানীয় ফুটবলার যার শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ড্যানিয়েল জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। তার আক্রান্ত হওয়ার খবর আসতেই আইসোলেশন পদ্ধতি শুরু করে দিয়েছে ক্লাব। খবর এনডিটিভি’র।

সম্প্রতি আক্রান্ত ফুটবলারের কাছাকাছি যারা ছিলেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাকে নিয়ে চিন্তা না করতে ইনস্টাগ্রামের মাধ্যমে সকলকে অনুরোধ করেছে রুগানি। একই সঙ্গে তিনি সেই সব ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন যারা আক্রান্তদের সেবা করছেন। জুভেন্টাস ক্লাবের পক্ষ থেকে টুইট করে তাদের ফুটবলার আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। 

রুগানি লেখেন, ‘যারা আমার খবর শুনে আমাকে নিয়ে চিন্তা করছেন তাদের উদ্দেশে বলছি আমি ভালো আছি। আমি সবার কাছে আবেদন জানাব নিয়মের সম্মান করতে, কারণ এ ভাইরাস কাউকে দেখে আক্রমণ করছে না! আসুন আমাদের কাছের, আমাদের পাশে থাকা মানুষদের জন্য আমরা এটা মেনে চল‌ি।’

চীনের পর সব থেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে ইতালিতে। ইতোমধ্যে সেখানে ৮২৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ১২ হাজার। তার মধ্যে বেশ কয়েকজন সিরি সি’র ফুটবলারও রয়েছেন। তারকাদের মধ্যে এই প্রথম। রুগানিই প্রথম সিনিয়র দলের ফুটবলার যার শরীরে এই ভাইরাস পাওয়া গেল। করোনা ভাইরাসের কারণে এ বার লিজেন্ডদের ম্যাচ হবে খালি স্টেডিয়ামে। 

এই একই ক্লাবে খেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। গত সাত বছর ধরে রুগানি খেলছেন জুভেন্টাসের হয়ে। মাঝে লোনে এমপোলিতে গিয়েছিলেন। এই মরসুমে তিনি এখনও মাত্র তিনটি লিগের ম্যাচ খেলেছেন। ১২ ও ২২ ফেব্রুয়ারি তিনি খেলেন জুভে‌ন্টাসের হয়ে। 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগের ম্যাচে ২৬ ফেব্রুয়ারি তিনি বেঞ্চে ছিলেন। দলের শেষ ম্যাচ সিরি এ-তে গত ৮ মার্চ ইন্টার মিলানের বিরুদ্ধে তিনি ছিলেন বেঞ্চে। ইন্টারের তরফে জানানো হয়েছে, রুগানির শরীরের সংক্রমণ ধরা পড়ায় আপাতত পরবর্তী সব কিছু বাতিল করা হয়েছে যতক্ষণ না কোনও সিদ্ধান্ত হচ্ছে। ইন্টারও যাবতীয় ব্যবস্থা নিচ্ছে।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে লিয়ঁও বিরুদ্ধে ক্লোজডোর ম্যাচ খেলবে জুভেন্টাস ঘরের মাঠে। ইতালিতে ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের খেলা বাতিল করা হয়েছে। জুভেন্টাসের তারকা ফুটবলার আপাতত দলের সঙ্গে ইতালিতে নেই । তিনি রয়েছেন পর্তুগালে। মায়ের অসুস্থতার কারণে তিনি বাড়ি ফিরে যান।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত