কলকাতায় আজীবন সম্মাননা পেলেন কবরী

bcv24 ডেস্ক    ০৮:১৪ এএম, ২০১৯-০৪-২৩    595


কলকাতায় আজীবন সম্মাননা পেলেন কবরী

বাংলাদেশের বিশ্ববরেণ্য অভিনেত্রী কবরী সায়োয়ারকে কলকাতায় এক অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি)-র আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং চতুর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে দুই বাংলার ৫ জন বিশিষ্ট মানুষকে আজীবন সম্মাননা এবং একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথি চিত্রনায়ক আলমগীর বলেছেন, আমার ভালো লাগার শহর কলকাতা। এই শহর আমাকে ডাকলেই চলে আসি। গত বছর এই সম্মান নেওয়ার সময় বাংলা চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছিলাম। এবার এসে আবার নতুন করে ভালোবাসার আবেগে আপ্লুত হয়েছি। দুই বাংলার প্রিয় অভিনেত্রী কবরী সারোয়ারকে চলচ্চিত্রে অবদান রাখার জন্য ‘রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করা হয়েছে।

কবরীর হাতে মানপত্র ও একটি প্লেক তুলে দিয়েছেন বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সময় পেলে ছুটে আসি এই প্রিয় শহরে। আর কলকাতায় এই সম্মান পেয়ে আমি গর্বিত এবং আপ্লুত। এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের বসুন্ধরা শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে দেওয়া হয়েছে বিশেষ ‘ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেইনমেন্টঅ্যাওয়ার্ড’। আকবর সোবহানের হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

তিনি পুরষ্কার নিয়ে বলেছেন, এই পুরস্কারের ফলে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এবং এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবে। এদিনের অনুষ্ঠানে কলকাতার বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে হীরালাল সেন নামাঙ্কিত আজীবন সম্মাননা প্রদান করা হযেছে। পুরস্কার নেবার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, পুরস্কার পেতে তো সবারই ভালো লাগে। আমারও লাগে। তবে হীরালাল সেনের নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি মুগ্ধ। হীরালাল সেন আমার আদর্শ।

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা উৎপলেন্দু চক্রবর্তীকে সম্মানিত করা হয়েছে ‘দেবকী কুমার বসু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়ে। ১১৫ বছরের চলচ্চিত্র প্রতিষ্ঠান অরোরা ফিল্মকে দেয়া হয়েছে ‘বিএন সরকার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। সাংবাদিক গৌতম ভট্টাচার্যকে দেওয়া হয়েছে কালীশ মুখোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এদিনের অনুষ্ঠানের তনুশ্রীশঙ্করের ট্রুপ পরিবেশন করেন নৃত্য। শুরুতে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশের চিত্রনায়ক আলমগীর, বাংলা ছবির জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ, মন্ত্রী ব্রাত্য বসু, চলচ্চিত্র পরিচালক শতরূপা সান্যাল ও বিএফটিসিসির সভাপতি ফেরদৌস হাসান।

ফিল্ম উৎসবের চেয়ারপারসন শতরূপা সান্যাল বলেছেন, নতুন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতা মূল স্বল্পদৈর্ঘ্যরে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। এবছর ১৫০ জন আবেদন করলেও বাছাই করে ৪০টি ছবি উৎসবে দেখানো হচ্ছে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত